চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে আরেক বাংলাদেশির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  সোমবার তার ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করা হলেও তা গণমাধ্যমে আসে পরে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনিক আপডেটের অংশ হিসেবে আরও ২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি। অন্যজন সিঙ্গাপুরের একজন পার্মানেন্ট রেসিডেন্ট।

আক্রান্ত বাংলাদেশি দু’জনই একই এলাকায় কাজ করতেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া। তাদের কারো বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এ নিয়ে সিঙ্গাপুরে করোনা ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

এছাড়া মঙ্গলবার ২ জনসহ মোট ৯ জন আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছে বলেও জানিয়েছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৭তম ব্যক্তি একজন ৩৯ বছর বয়সী বাংলাদেশি শ্রমিক। তিনি ১০ নম্বর সেলেটার এরোস্পেস হাইটস এলাকায় কাজ করতেন। তিনি সম্প্রতি চীন সফর করেননি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৬ ফেব্রুয়ারি অসুস্থবোধ করলে তিনি পরদিন পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ডাক্তার দেখাতে যান। করোনা সন্দেহে তার পরদিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি তাকে পরীক্ষার জন্য এনসিআইডি’তে (করোনা ভাইরাস শনাক্তকরণ বিভাগ) পাঠানো হলে পরীক্ষা তার দেহে জীবাণুটি ধরা পড়ে।

সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও এর আগে এই ব্যক্তি নিয়মিতই কাজে গেছেন এবং জনবহুল ভিরাসামি রোডে ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন।

১০ নম্বর সেলেটার এরোস্পেস হাইটস এলাকায় এই ব্যক্তির সঙ্গেই এর আগে কাজ করতেন ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি শ্রমিক। গত ১ ফেব্রুয়ারি উপসর্গ অনুভব করলে তিনি ৩ ফেব্রুয়ারি স্থানীয় ক্লিনিকে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর ৫ ফেব্রুয়ারি যান চ্যাংগি জেনারেল হাসপাতালে।

৭ ফেব্রুয়ারি ফলোআপ অ্যাপয়েন্ট নিয়ে অসুস্থ অবস্থায় বেডক পলিক্লিনিকে গেলে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে তাকে চ্যাংগি জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়।

এরপর পরীক্ষা-নিরীক্ষায় ৮ ফেব্রুয়ারি ওই বাংলাদেশির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হলে তাকে এনসিআইডি’তে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে একটি আইসোলেশন রুমে তাকে আলাদাভাবে রাখা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি সিঙ্গাপুরের জমজমাট শপিং মল মুস্তফা সেন্টারে গিয়েছিলেন এবং কাকি বুকিত রোডে দ্য লিও ডরমিটরিতে বহুদিন ধরে অবস্থান করেছিলেন।

Tags: করোনা ভাইরাসসিঙ্গাপুরে করোনা ভাইরাস
Previous Post

রাজধানীতে গণধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

Next Post

ফেব্রুয়ারিতেই প্রেক্ষাগৃহে আসছে ‘হৃদয় জুড়ে’

Next Post
প্রেমের গল্পের ছবি, দুই অভিনেতা একসঙ্গে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতেই প্রেক্ষাগৃহে আসছে 'হৃদয় জুড়ে'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রলার ডুবির ঘটনায় মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT