চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএমএম কোর্টের প্রধান ফটকে তালা দিয়ে আইনজীবীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 23, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
সিএমএম কোর্টের প্রধান ফটকে আইনজীবীদের বিক্ষোভ ও তালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট আদালতের একজন কর্তৃক আইনজীবীকে হেনস্তার প্রতিবাদে আদালতের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইজনীবীরা।

বুধবার সকাল ১০টা থেকে ১২টা পযন্ত কোর্টের প্রধান ফটকে তালা লাগিয়ে ওই বিচারককে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনার দাবি জানান আইনজীবীরা। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আইনজীবী সমিতির সিনিয়র নেতাদের অনুরোধ উপেক্ষা করে সাধারণ আইনজীবীরা আদালত প্রাঙ্গনে প্রতিবাদী শ্লোগান দিতে থাকেন। তবে বেলা ১২টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানা গেছে।

আইনজীবীদের অভিযোগ, সিসিএমএম কোর্টের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর আইনজীবী মোহাম্মদ রুবেলকে তার এজলাসে হেনস্তা করেছেন। তাকে ২ ঘণ্টায় কাঠগড়ায় বন্দী করে রাখেন।

আইনজীবীরা জানান, গতকাল সকাল ১০টায় এজলাসে আসার কথা থাকলেও বিচারক আসাদুজ্জামান নূর আসেন বেলা ১টায়। এই বিষয়ে আইনজীবী রুবেল বিচারককে প্রশ্ন করলে বিচারক ক্ষিপ্ত হন এবং আইনজীবীকে তার এজলাসের কাঠগড়ায় আটকে রাখেন।

এর প্রতিবাদে আজ সকাল থেকে আন্দোলন শুরু করেন সাধারণ আইনজীবীরা।

এসময় তারা বলেন, যতক্ষণ পর্যন্ত বিচারক আসাদুজ্জামান নূর তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

তবে বেলা ১২টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ও আদালতের প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয়।

Tags: আইনজীবীবিচারকসিএমএম কোর্ট
Previous Post

টিএসসিতে ধাতব মুদ্রায় তৈরি বঙ্গবন্ধুর চিত্রপট

Next Post

ঝিলু ‘গ্রেট’ হতে পেরেছে

Next Post
প্রখ্যাত ব্যক্তিত্ব ঝিলু বই পড়ছেন, স্মরণীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিলু ‘গ্রেট’ হতে পেরেছে

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান আকাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

'যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল আপাতত স্বাভাবিক থাকছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT