চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহেদকে গ্রেপ্তারে কয়েকটি এলাকায় অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 14, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাবের অভিযানে সাহেদ, দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করতে রাজধানী ঢাকা ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমসেরনগরসহ কয়েকটি এলাকা অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কমলগঞ্জের পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সাহেদকে ধরতে শমসেরনগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। সাহেদের ফোন ট্র্যাক করে তার অবস্থান নির্ধারণের চেষ্টা চলছে।

সাহেদের অবস্থান অনুমান করে জেলাজুড়ে তল্লাশি চালাচ্ছে র‌্যাব ও পুলিশ। জেলার সব সীমান্ত, রিসোর্ট, হোটেল মোটেলেও নজরদারি বাড়ানো হয়েছে ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি সুজয় সরকার বলেন, সাহেদকে ধরতে এলিট ফোর্স র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি জানান, রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে ধরতে রাজধানীতে গোয়েন্দা নজরদারী বাড়ানোসহ অভিযান অব্যাহত রয়েছে।

সাহেদের সবশেষ অবস্থান কমলগঞ্জের শমসেরনগর বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

গতকাল সন্ধ্যা থেকে শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করেন। সেই সঙ্গে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন রেস্ট হাউজে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে জানতে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান  স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সাহেদকে গ্রেপ্তারের জন্য মূলত র‌্যাব এ অভিযান চালাচ্ছে। পুলিশ তাদের সহায়তা করছে। তবে, সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় যে সাহেদ এখন মৌলভীবাজারেই আছে। আমরা তাকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা  জানান, প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে ধরতে গত ৯ দিন ধরে অভিযান চলছে। তাকে গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তার ৭জন আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে অভিযোগে এ অভিযান চালানো হয়।

ঘটনার পরদিন গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এঘটনার পর থেকে গত ৯ দিন ধরে সাহেদ পলাতক রয়েছে।

Tags: রিজেন্ট হাসপাতালসাহেদ
Previous Post

রিজেন্টের এমডি মাসুদ পারভেজ গ্রেপ্তার

Next Post

বিয়ে করলেন শান্ত

Next Post
শান্ত ও তার স্ত্রীর বিয়ের ছবি, দম্পতি হাসিমুখে পোজ দিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন শান্ত

ক্রিকেটাররা উল্লাস করছে, একজন অন্যদের উপর উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারস্টেনের যে পরামর্শে পাল্টে গিয়েছিলেন কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT