চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 08, অক্টোবর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নোবেল বিজয়ী মার্কিন কবি লুইস গ্লিকের কাল্পনিক চিত্র, সাহিত্যে তার অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন মার্কিন কবি ও প্রবন্ধকার লুইস এলিজাবেথ গ্লিক।

বৃহস্পতিবার নোবেল কমিটি এক ঘোষণায় জানিয়েছে, তার সামগ্রিক কাব্যিক প্রতিভার জন্য তিনি এবার নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। যা সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তি অস্তিত্বকে সার্বজনীন করে তোলে।

কমিটি আরও জানিয়েছে, ‘যদিও গ্লিকের অধিকাংশ কাজেই আত্মজীবনীমূলক প্রেক্ষিত লক্ষ্যণীয়, কিন্তু তাকে কিছুতেই স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যাবে না। তিনি সার্বজনীন স্বীকৃতি চান। তার লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট ধরা পড়ে। পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক বিভা এবং রচনায় পরিস্ফূট সূক্ষ্ম জ্ঞানের বিচ্ছুরণ।’

নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম নারী বিজেতা হলেন এই মার্কিন কবি।

গত বছর ২০১৯ সালে ভাষার সৌকর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের ক্ষেত্রে পিটার হান্ডকে নোবেলে ভূষিত করা হয়েছিল।

আর ২০১৮ সালে ওলগা তোকার্তুক মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তোলার জন্য সাহিত্যে নোবেল পান।

লুইস গ্লিক ‘ফার্স্টবর্ন’ কাব্যগ্রন্থের মাধ্যমে ১৯৬৮ সালে কবি হিসেবে নিজেকে প্রকাশ করেন। ওই কাব্যগ্রন্থই তাকে আমেরিকান সমকালীন শীর্ষ কবিদের সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৯৪৩ সালে জন্ম নেওয়া এ কবি এখন বসবাস করেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন।

১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান গ্লিক। এ পর্যন্ত তার ১২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

এ বছর ৫ অক্টোবর চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে বিভিন্ন শাখায় এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করায় মেডিসিন বা ফিজিওলজিতে ২০২০ সালে নোবেল পুরষ্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। নোবেল জয়ী তিন জন হলেন ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন এবং মার্কিন গবেষক হার্ভে অল্টার এবং চার্লস রাইস।

ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করে পদার্থ বিজ্ঞানে তিনজন বিজ্ঞানী নোবেল লুফে নিয়েছেন।তারা হলেন- ব্রিটিশ পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ, জার্মান জ্যোতির্বিজ্ঞানী রেইনহার্ড গেনজেল ও মার্কিন জ্যোতির্বিদ আন্দ্রে গেজ।

জেনেটিক সিজার্স’ আবিষ্কার করে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই নারী গবেষক এমানুয়েল শারপন্টিয়ের এবং জেনিফার ডাউডনা

এছাড়া ৯ অক্টোবর শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে।

Previous Post

সাংবাদিকতার পড়ালেখায় অর্থনীতির বিস্তর আলোচনা নেই

Next Post

বিএসএমএমইউ থেকে এক বছর পর কারা হাসপাতালে সম্রাট

Next Post
সম্রাটের কারা হাসপাতালে ভর্তি, নিরাপত্তা বাহিনী surround করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএমএমইউ থেকে এক বছর পর কারা হাসপাতালে সম্রাট

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চ্যানেল আই ও সেতু বিভাগের কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণফুলী টানেল প্রকল্প নিয়ে চ্যানেল আইয়ের সাথে সেতু বিভাগের চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT