চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্যরত্ন সম্মাননা পেলেন হাসান আজিজুল হক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

প্রথমবারের মত ‘সাহিত্যরত্ন সম্মাননা ২০১৮ পেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। আইএফআইসি ব্যাংকের দেওয়া এ সম্মাননার পাশাপাশি ‘সুন্দরবনের বাঘের পিছু পিছু’ বইটির জন্য খসরু চৌধুরী এবং ‘ফেরাউনের গ্রাম’ বইটির জন্য শাকুর মজিদ আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করা হয়।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ১০ লাখ টাকা ও সাহিত্যরত্ন সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০১৬ সালের সেরা সৃজনশীল সাহিত্য রচয়িতা হিসেবে খসরু চৌধুরী ও শাকুর মজিদকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং পাঁচ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়।

দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তি বিনির্মাণের লক্ষ্যে দেশের প্রথম সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংক-এর জন্ম। তাই এই ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে প্রাধান্যের পাশাপাশি টেকসই সামাজিক উন্নয়নের লক্ষ্যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং বিকাশকে অনুপ্রাণিত করে।

বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক লেখকদের সৃজন প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করতে সাহিত্যের ছয়টি শাখা থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংস্করণের সেরা দু’টি বইয়ের জন্য ২০১১ সাল থেকে এ সাহিত্য পুরস্কার দিয়ে আসছে আইএফআইসি ব্যাংক। অর্থমূল্যে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।

Tags: শাকুর মজিদসেমি লিডহাসান আজিজুল হক
Previous Post

ইমরুল বিস্মিত, সৌম্যর নকআউট চ্যালেঞ্জ

Next Post

লিভারপুল-ম্যানসিটির রাজসিক জয়, ড্র’র ফাঁদে ম্যানইউ

Next Post

লিভারপুল-ম্যানসিটির রাজসিক জয়, ড্র’র ফাঁদে ম্যানইউ

মেঘনা পাড়ের বিএনপির দূর্গে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT