চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসী ঐশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
সাহসী ঐশী স্টুডিওতে হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখাপড়া করেছেন চিকিৎসা বিদ্যায়, কিন্তু হয়েছেন গায়িকা। বলছি, ঐশীর কথা। এবার সেটির সঙ্গে যুক্ত হচ্ছে ব্যক্তি সাহসও! অ্যালবাম প্রকাশের সংস্কৃতি যেখানে উঠে গেছে, সেখানে তিনি সাহস নিয়ে একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি শেষ করেছেন!

ঐশী জানালেন, টানা দুই বছর কাজ করার পর এবার মুক্তি পাচ্ছে তার ৬ষ্ঠ একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস- টু’। এতে গান থাকছে মোট ছয়টি। শিরোনামগুলো- হৃদয়ের পোষা ধন, মনের খবর, আকাশ, দম দাও, খুঁজে ফিরি তাই ও ঘোমটা।

অ্যালবামটি প্রকাশ পাচ্ছে সিএমভির ব্যানারে আগামি ২৪ ফেব্রুয়ারি। একইদিন প্রকাশ পাচ্ছে এই অ্যালবামের ‘মনের খবর’ গানটির ব্যয়বহুল ভিডিও। শাহান কবন্ধের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন অ্যাপিরাস ভাতৃদ্বয়। চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নির্দেশনায় এতে প্রথমবারের মতো অভিনয় করলেন কণ্ঠশিল্পী ঐশী!

অভিনয় প্রসঙ্গে ঐশী বললেন, মিউজিক ভিডিও অনেক প্রকাশ হয়েছে আমার। তবে সেগুলোতে আমি হাজির ছিলাম কণ্ঠশিল্পী হিসেবে। নায়ক-নায়িকার বাইরে সিঙ্গার পার্ট যেমন থাকে। তবে এবার আমি সরাসরি মডেল হিসেবে অভিনয় করেছি! যা আমার দর্শক-শ্রোতাদের জন্য বেশ নতুন। আমি নিজেও কাজটি নিয়ে এক্সাইটেড।

এদিকে এই অ্যালবামহীন সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের সাহস প্রসঙ্গে ঐশী বললেন, ‘এটাকে আমি সাহস না বলে, অ্যালবামের প্রতি ভালোবাসা প্রকাশ বলতে চাই। খুব মিস করি অ্যালবামের দিনগুলো। আমি সেই ভাগ্যবান, যে কিনা অ্যালবাম সংস্কৃতির একদম শেষ জেনারেশনটা পেয়েছি। প্রায় দুই বছর ধরে গানগুলো নিয়ে কাজ করছি।’

প্রথমে ইচ্ছা ছিল ১০টি গানই করবো। কিন্তু নানা প্রেক্ষাপটের কারণে ৬টা গান করে থামতে হলো। অ্যালবামের প্রত্যেকটা গান অনেক মায়া আর ভালোবাসা নিয়ে তৈরি। আশা করছি আশার চেয়েও অনেক ভালো ফিডব্যাক পাবো শ্রোতাদের কাছ থেকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ২৪ তারিখ আনুষ্ঠানিকভাবে ‘ঐশী এক্সপ্রেস- টু’ এবং ‘মনের খবর’ ভিডিওটি প্রকাশ করার প্রস্তুতি চলছে।

Tags: ঐশীমিউজিকলিড বিনোদনসংগীত
Previous Post

আইসিসির নতুন প্রস্তাব ‘চ্যাম্পিয়ন্স কাপ’

Next Post

আম্পায়ারের ভুলে পেসারদের হতাশার দিন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্পায়ারের ভুলে পেসারদের হতাশার দিন

ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিকে নিয়ে দুসপ্তাহের ‘শীতঘুমে’ যাচ্ছেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT