চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালেহ চাচা, এবার জমিয়ে গল্প করুন হুমায়ূনের সাথে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 25, এপ্রিল 2019
in বিনোদন
A A

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের হাত ধরেই অভিনয়ে নাম লিখিয়েছিলেন অভিনেতা সালেহ আহমেদ। শুধু তাই নয়, অভিনয় জীবনে হুমায়ূনের নির্মিত কাজেই স্বস্তিবোধ করতেন তিনি। এই দুজনের কেউ এখন বেঁচে নেই। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ‘নক্ষত্রের রাত’ খ্যাত অভিনেতা সালেহ আহমেদ। আর তাইতো অভিনেতা, কণ্ঠশিল্পী, নির্মাতা ও হুমায়ূন পত্নী শাওন সালেহ আহমেদের উদ্দেশ্যে বলে উঠলেন, সালেহ চাচা, এবার জমিয়ে গল্প করুন হুমায়ূনের সাথে!

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন সালেহ আহমেদ। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন। ১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়েছিলো। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন।

সে সময় থেকেই মেহের আফরোজ শাওনের সাথে তার পরিচয়। তাইতো তার মৃত্যুতে কিছুটা স্মৃতিকাতর শাওন। সোশাল মিডিয়াতে সালেহ আহমেদকে স্মরণ করে শাওন লিখেন, মানুষটাকে ১৯৯১ থেকে চিনি। ‘জননী’ নাটকে কাজ করতে গিয়ে। কতো কাজ একসাথে! ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে আমার বাবা। অনেক রসিক ছিলেন মানুষটা। এমন উপাদেয়ভাবে গল্প বলতে পারতেন! তার মুখে সাধারণ ঘটনাও রসাত্মক গল্পে পরিণত হতো। হুমায়ূন আহমেদ তার গল্প বলার ভক্ত ছিলেন। এই মানুষটার ভক্ত ছিলেন। তার অভিনয়ের ভক্ত ছিলেন।

হুমায়ূন আহমেদ ও সালেহ আহমেদ এখন একই জগতের বাসিন্দা। এখন দুজনে জমিয়ে গল্পে মেতে উঠতে সমস্যা হবে না। শাওন লিখেন, ‘পুষ্প, তুমি কি পেরাইভেটে গান করো?’-‘উড়ে যায় বকপক্ষী’ ধারাবাহিকের এই সংলাপটা বলার সময় তার মুখভঙ্গী, তার অঙ্গভঙ্গী এই মুহূর্তেও চোখের সামনে ভাসছে! দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। পরম করুণাময় তার কষ্টের অবসান করেছেন। সালেহ চাচা, এবার জমিয়ে গল্প করুন হুমায়ূন এর সাথে…!

২০১১ সালে ব্রেন স্ট্রোক করেন সালেহ আহমেদ। এরপর থেকেই চুপ হয়ে যান এই অভিনেতা। তখন থেকেই মূলত পরিচিত গণ্ডিতে তার যাতায়াত কমতে থাকে। ছোট পর্দার মানুষের সাথে বাড়তে থাকে তার দূরত্ব। তবে সবচেয়ে বড় ধাক্কা লাগে প্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুতে।

Tags: মেহের আফরোজ শাওনলিড বিনোদনসালেহ আহমেদহুমায়ূন আহমেদ
Previous Post

কিম-পুতিন বৈঠকে সম্পর্ক উন্নয়নের ঘোষণা

Next Post

স্কুলের প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বই দেয়ার নির্দেশ

Next Post

স্কুলের প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বই দেয়ার নির্দেশ

বড় রানতাড়ায় ‘সমস্যা’ দেখছেন না কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT