চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালাহর উচিৎ রিয়ালকে ঘৃণা করা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 22, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের সংঘর্ষ, একজন লাফিয়ে অন্যজনের উপর পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ক্লাবগুলোর দিক থেকে যেকোনো সময় লোভনীয় প্রস্তাব আসতে পারে, সেসব প্রস্তাবকে ঘৃণার সঙ্গে এড়িয়ে যাওয়ার জন্য মোহামেদ সালাহকে পরামর্শ দিয়েছেন লিভারপুলের সাবেক খেলোয়াড় জন এলরিজ।

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ক্লাবগুলোর থেকে প্রস্তাব এলে মিশরীয় ফরোয়ার্ডকে ভেবেচিন্তে পা ফেলার বুদ্ধি দিয়েছেন সাবেক অলরেড তারকা।

সম্প্রতি অ্যানফিল্ডে সালাহর ‘হতাশা’ নিয়ে শুরু হয়ে গেছে কানাকানি। চ্যাম্পিয়ন্স লিগে মিডজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষুব্ধ ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। তিনি লিভারপুল ছাড়ার রাস্তা দেখছেন, এমন ইঙ্গিত দিয়েছেন মিশর ফরোয়ার্ডের একসময়কার জাতীয় দল সতীর্থ মোহামেদ আবোউরিকা।

জল্পনার বাতাসে হাওয়া লাগিয়েছেন সালাহ নিজেই। স্প্যানিশ পত্রিকা এএসকে দেয়া সাক্ষাৎকারে করেছেন রিয়াল-বার্সার অকুণ্ঠ প্রশংসা, যাতে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তার সুরও। তাতেই কান ভারি হয়েছে, বাতাসে ফিসফাস দুই স্প্যানিশ জায়ান্টের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন মিশরীয় তারকা।

সালাহর মতো একজন তারকা ফুটবলারের কাছে রিয়াল-বার্সার মতো ক্লাবের প্রস্তাব এলে মোটেও অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন এলরিজ, ‘সালাহর মতো খেলোয়াড়ের সঙ্গে রিয়াল-বার্সার মতো দলগুলো চুক্তি করতে চাইবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। আরেকজন হল টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।’

‘সাদিও মানেকে নিয়েও কথা হয়। আমরা বিশ্বের সেরা কিছু ফরোয়ার্ড নিয়ে কথা বলছি। মানে, সালাহ- তাদের সঙ্গে সবসময়ই রিয়ালকে জড়িয়ে কথা হবে।’

২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সালাহকে ফাউল করে বড় রকমের ইনজুরি ঘটিয়ে ছিলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। সেই ঘটনার পর সালাহর বার্নাব্যুতে যাওয়া ঠিক হবে না বলেই মনে করছেন এলরিজ।

‘ব্যক্তিগতভাবে মনে করি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সালাহর সঙ্গে রামোস যেমন আচরণ করেছিল, আমি হলে সারাজীবন রিয়ালকে ঘৃণা করতাম। যদিও এমনটা আমার সঙ্গে ঘটেনি। তারপরও আমি লিভারপুল ছাড়তে চাইতাম না।’

Tags: মোহামেদ সালাহরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

নিউইয়র্কে করোনায় তরুণ বাংলাদেশি আইনজীবীর মৃত্যু

Next Post

রাবিতে বিভাগ সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Next Post
রাবিতে ছাত্ররা অভিযোগের বিষয়ে আলোচনা করছে, উপস্থিতি ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে বিভাগ সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান আকাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধে এখনও সিদ্ধান্ত হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT