চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহউদ্দিনের কাঁধেই বাফুফের দায়িত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 03, অক্টোবর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ও ক্রীড়া নেতৃবৃন্দের সম্মেলনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে ভোটগ্রহণ। কিছুক্ষণ বাদেই হোটেল সোনারগাঁ প্রান্তরে গুঞ্জন, আরও চার বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। ঘণ্টাখানেকবাদে গুঞ্জনটাই সত্যি হয়েছে। বিপুল ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়কে হারিয়ে আবারও নিজের গদি ধরে রাখলেন গত ১২ বছর ধরে সভাপতির দায়িত্বে থাকা সালাহউদ্দিন।

সভাপতির পদে সম্মিলিত পরিষদের প্রার্থী ও বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক দুই ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।

নির্বাচনে সালাহউদ্দিনের পক্ষে ভোট পড়েছে ৯৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।

তবে অবাক হতে হয়েছে মানিকের ভোট নিয়ে। নির্বাচনের আগে জয়ের আশাবাদ ব্যক্ত করা সাবেক এই ফুটবলার ও বর্তমানে কোচের দায়িত্ব পালন করা মানিক পেয়েছেন মাত্র একটি ভোট!

সালাউদ্দিনের পাশাপাশি নিজের পদ ধরে রাখতে পেরেছেন সহ-সভাপতি সালাম মুর্শেদী, তিনি ভোট পেয়েছেন ৯১টি। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।

শনিবার ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩৫ জন তাদের ভোট প্রদান করেছেন। মোট চারজন ভোট দেননি। চট্টগ্রাম আবাহনীর সিনিয়র ভাইস চেয়ারম্যান তরফদার রুহুল আমিন ও ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার, শেখ রাসেলের পরিচালক মাকসুদুর রহমান ও শেখ জামালের সভাপতি সাফওয়ান সোবহান ভোটে অংশ নেননি। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেজবাহ উদ্দিন।

বাফুফের নির্বাচনে ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রার্থী ৪৭ জন। সভাপতি পদে লড়ছেন তিন জন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে লড়েছেন দুজন। চারটি সহ-সভাপতি পদে মোট ৮ জন লড়াই করেছেন। ১৫টি সদস্য পদে লড়াই করেছেন ৩৪ জন প্রার্থী।

চারটি সহ-সভাপতি পদে মোট ৮ জন লড়াই করেছেন। সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করছেন কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও আমিরুল ইসলাম বাবু। সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান লড়ছেন। এছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তাবিথ আউয়াল।

Tags: বাংলাদেশ ফুটবল ফেডারেশনলিড স্পোর্টস
Previous Post

বিকৃত যৌন চিন্তার কারণেই বাড়ছে যৌন নির্যাতন

Next Post

সাতক্ষীরায় পঞ্চমশ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Next Post
সাতক্ষীরায় পুলিশ স্টেশনের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় পঞ্চমশ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বাংলাদেশের একজন পুরুষ সাংবাদিক বা সংবাদ কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT