চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ্’র পর এবার ‘মান্না জন্মোৎসব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

অমর নায়ক সালমান শাহকে নিয়ে সাত দিনব্যাপী জন্মোৎসব শেষ হলো বৃহস্পতিবার। জমকালো এই অনুষ্ঠানে প্রতিদিনই দেখানো হয়েছে তার অভিনীত ছবি। এবার ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নাকে নিয়ে এলো জমকালো জন্মোৎসব আয়োজনের।

‘মান্না জন্মোৎসব-২০২০’ নামে এই আয়োজনটি করছে এমএআর ক্রিয়েশন।

২০২০ সালের ১৪ এপ্রিল নায়ক মান্নার জন্মদিনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে মান্নার স্ত্রী শেলি মান্না ছাড়াও উপস্থিত থাকবেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন আরও অনেক চিত্রতারকা।

মান্নার স্ত্রী শেলি মান্না চ্যানেল আই অনলাইনকে বলেন, মান্নার প্রকৃত জন্মদিন ১৪ এপ্রিল। কিন্তু তার পাসপোর্টে দেয়া ১ জানুয়ারি। ইন্টারনেট এবং উইকিপিডিয়ায় আছে ৬ ডিসেম্বর। যেহেতু তার প্রকৃত জন্মদিন ১৪ এপ্রিল তাই ওই তারিখেই ‘মান্নার জন্মোৎসব’ করা হচ্ছে। এতে আমার সম্মতি রয়েছে।

সাত দিনব্যাপী এই আয়োজনে নায়ক মান্না অভিনীত জনপ্রিয় সাতটি সিনেমা প্রদর্শিত হবে। দেশের একাধিক সিনেমা হলে সাত দিনব্যাপী একযোগে ‘মান্না জন্মোৎসব-২০২০’ পালিত হবে। এমনটাই জানিয়েছেন এমএআর ক্রিয়েশন।

তারা জানায়, ডিপজলের একটি সিনেমা হলসহ একাধিক হল, মান্নার জন্মস্থান টাঙ্গাইলের একটি হল চূড়ান্ত হয়েছে। এছাড়া বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, রংপুরে বাকিগুলো শিগগির চূড়ান্ত হবে বলে জানা যায়।

মান্নার জন্মোৎসবে হাজির থাকার কথা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘মান্না ভাইয়ের জন্মোৎসব উপলক্ষে তার চলচ্চিত্র নিয়ে সাতদিনের প্রদর্শনী, সেখানে আমি উপস্থিত থাকবো। এটা আমাদের কাছে খুবই আনন্দের, খুবই গর্বের।

তিনি বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমি অনেক চলচ্চিত্রে কাজ করেছি। তিনি বাংলা চলচ্চিত্রের জন্য অনেক কাজ করেছেন। চলচ্চিত্র কীভাবে ভালো চলবে, দর্শক কোন ছবিটি গ্রহণ করবে তাই করতেন তিনি।’

ঋতুপর্ণা এই উৎসবের আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, উৎসবের মাধ্যমেই মান্না ভাইকে আমরা যেন সবসময় সেলিব্রেট করি। মান্না ভাই বাংলা সিনেমা ইন্ডস্ট্রির ধারক-বাহক ছিলেন। মান্না উৎসবে সকলে থাকুন, আমাদের সঙ্গে সমস্ত ছবি দেখুন, আমাদের খুব ভালো লাগবে।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যু হয় নায়ক মান্নার। মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে আম্মাজান, দাঙ্গা, মনের সাথে যুদ্ধ, লাল বাদশা, বীর সৈনিক, সিটি টেরর, মায়ের মর্যাদা, বিদ্রোহী সালাউদ্দিন, কাবলীওয়ালা, মেশিনম্যান ইত্যাদি।

Tags: আম্মাজানঋতুপর্ণাদাঙ্গামনের সাথে যুদ্ধমান্নামায়ের মর্যাদালাল বাদশালিড বিনোদনসালমান শাহ
Previous Post

কুড়িগ্রামে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

Next Post

এই পুরস্কার বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বিশ্বের সকল শিশুকে উৎসর্গ করছি: প্রধানমন্ত্রী

Next Post

এই পুরস্কার বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বিশ্বের সকল শিশুকে উৎসর্গ করছি: প্রধানমন্ত্রী

ক্যাসিনো বিরোধি অভিযান আওয়ামী লীগ নিজেদের ঘর থেকে শুরু করেছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT