চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের জামিনে উচ্ছ্বসিত বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 পূর্বাহ্ন 08, মে 2015
in বিনোদন
A A

দাবাং খানের রায়ের স্থগিতাদেশের পর  থেকেই উচ্ছ্বসিত বলিউড তারকারাসহ ইন্ডাস্ট্রির সবাই। গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের ৫ বছরের সাজা স্থগিত করে জামিন দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

সালমানের আপিল আবেদনের শুনানি শেষে ওই রায় আদেশ হয়। এর পরপরই বলিউডের তারকারা সালমানকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন। টুইটারে তারা টুইট করেন তাদের প্রিয় মানুষটির জন্য।

সালমানের খবর পাওয়ার পর জনপ্রিয় অভিনেতা ও রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর টুইট করে বলেছেন, ‘ওয়েলকাম সালমান। তোমার ফিরে আসা আমাদেরকে আনন্দিত করেছে।’

সালমানের সুপারহিট সিনেমা ‘জয় হো’ নায়িকা ডেইজি সাহা টুইট করে বলেন, ‘ঈশ্বর সবসময় ন্যায়ের পক্ষে থাকে। তার আরও একবার প্রমাণ পেলাম সালমান খানের রায় হবার পর। খুবি খুশি এবং তার জন্য গর্ববোধ করছি’।

সালমানের খুব ঘনিষ্ঠ বন্ধু কমেডি ও অ্যাকশন হিরো অজয় দেবগানও বন্ধুর রায়ে খুশি হয়েছেন। অভিনেত্রী আমিশা প্যাটেল টুইট করে বলেছেন, ‘রায়ের খবর শুনে আমি খুব বেশি খুশি হয়েছি’।

র‌্যাপার হানি সিং তার টুইটারে টুইট করে বলেছেন, ভক্তদের ভালোবাসায় এবং প্রার্থনায় সালমান ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন। এই রায়ে আমি খুব খুশি হয়েছি।

সালমানের জামিন হওয়ার পর বলিউড বোদ্ধারা বলছেন, বলিউড ইন্ডাস্ট্রি প্রায় ২০০ কোটি রূপির লোকসান থেকে রক্ষা পেলো।

এর আগে ঘটনার প্রায় এক যুগ পরে সালমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর সময় মুম্বাইয়ের ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচ লোককে চাপা দেন সালমান। সেখানে তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যু হয় এবং আহত হন চারজন। দীর্ঘ দিন এ মামলা ঝুলেছিলো আদালতে।

সালমানের এই খারাপ সময়ে সান্তনা দিতে ভুল করেনিন বলিউড বাদশা শাহরুখ খানও। এছাড়া আদালতে সালমান দোষী সাব্যস্ত হওয়ায় বলিউডের অনেক তারকাই টুইটারে সালমানের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।

Tags: বলিউড অভিনেতা সালমান খান
Previous Post

৩৫০ বছর পর ব্রিটেনে সর্বকনিষ্ঠ এমপি

Next Post

উদ্যানের রেললাইন, হুমকিতে জীববৈচিত্র্য

Next Post

উদ্যানের রেললাইন, হুমকিতে জীববৈচিত্র্য

গণকবরের ঘটনায় থাইল্যান্ডের মেয়র গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT