চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ভার ডাউন এবং একটি গল্প

সালমা আহমেদ by সালমা আহমেদ
5:16 অপরাহ্ন 05, অক্টোবর 2021
in মতামত
A A
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাপের আইকনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গতকাল রাতের কথা। তখনো আমি জানি না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এর সার্ভার ডাউন। নেটওয়ার্ক কাজ করছে না ভেবে রূপকথাকে বললাম রাউটারটা বন্ধ করে আবার চালাতে। রূপকথা তাই করলো। কোনো সাড়া শব্দ নেই। অতঃপর যাদের কাছ থেকে নেটওয়ার্ক নিয়েছি তাদের শরণাপন্ন হলাম। জানালাম নেটওয়ার্ক সমস্যার কথা। আজ ০৫.১০.২০২১ যেহেতু বিভাগের দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষার শেষ দিন তাই গতকাল রাত থেকে চিন্তাটা একটু বেশি কাজ করছিলো।

গল্পটা শুরু রূপকথার একটি কথা থেকে। ঘড়িতে তখন রাত ১০টা। রূপকথা আমাকে ডেকে টেলিভিশনের সামনে বসালো। বললো- ‘আম্মু দেখো সংবাদে দেখাচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এর সার্ভার ডাউন। বিশ্বের নেটিজেনরা খুব বিপাকে। কিছু করেই কোনও লাভ হবেনা। অপেক্ষা করতে হবে আম্মু।’ফেসবুক ও ইনস্টাগ্রাম লোগো, বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে অ্যাকাউন্ট অ্যাক্সেস সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাটা বলে রূপকথা মিটিমিটি হাসছিলো। আমি তো খুব বিরক্ত তখন। আমি জানতে চাইলাম হাসছিস কেন রূপকথা? উত্তরে রূপকথা বললো- এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম নাই, তাহলে তোমাদের বড়দের কি হবে? আমি তো ওর কথা শুনে অবাক। জানতে চাইলাম কেন তোর এই কথা মনে হলো! আমাদের কি কাজের শেষ আছে যে এটার জন্য কাজ থেমে যাবে। উত্তরে রূপকথা বললো- আম্মু তোমরা বড়রা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম নিয়েই তো থাকো। কেউ কারও সাথে আড্ডা দাও না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামই যেন সব। এখন দেখো এইসব ছাড়া কে তোমার খোঁজ নেয়। দেখি তুমি কার খোঁজ নাও!

আমি বললাম-খোঁজ নিলে কী প্রমাণ হবে? উত্তরে মৃদু হেসে রূপকথা বললো- এই সব ডিজিটাল প্রযুক্তি ছাড়া যে তোমার খোঁজ নেবে সেই তোমার আসল বন্ধু। এবং তুমি যার খোঁজ নেবে তার তুমি আসল বন্ধু। সবাই বন্ধু হয় না আম্মু।

আমি অবাক চোখে ১২ বছর বয়সী রূপকথাকে দেখছিলাম। এবং বিস্মিত হচ্ছিলাম এই ভেবে যে এখনো শিশুরা ডিজিটাল প্রযুক্তির চাইতে মানবীয় যোগাযোগে আগ্রহী। সত্যিই আমরা বড়রা যন্ত্রকে নিয়ে মাতামাতি করে আমাদের শিশুদের পাশাপাশি আমাদের মানসিকতাকে যন্ত্রে পরিণত করে ফেলেছি। পাশের ঘরের মানুষগুলো যেন যোজন যোজন দূরে।

রূপকথারা আবারও মুখোমুখি বসুক। উন্নয়নের ধারায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োজনীয়তাকে সমর্থন করছি। কিন্তু মনের উন্নয়নের জন্য মানবীয় যোগাযোগের বিকল্প নেই। জীবনটা কবির সুমনের সেই গান ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’ এর মতো সহজ সরল হয়ে উঠুক এই প্রত্যাশা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ইন্সটাগ্রামফেসবুকরূপকথাহোয়াটসঅ্যাপ
Previous Post

জাল সনদে চাকরি ও ৬৩ লাখ টাকা লোপাট

Next Post

করোনায় আজ ২৩ জনের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ ২৩ জনের মৃত্যু

জাভেদ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চাননি বলেই মামলার মুখে জাভেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT