চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সারাবিশ্বেই জিনিসপত্রের দাম বেড়েছে, সে তুলনায় আমাদের দেশ ভালো আছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 06, মে 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিউল হক রবি; ফেনী প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে দ্রব্যমূল্য ভারসাম্যে আছে, সরকার তা নিয়ন্ত্রণে রেখেছে। ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় সারাবিশ্বেই জিনিসপত্রের দাম বেড়েছে। সে তুলনায় আমাদের দেশ ভালো আছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখানে নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নির্বাচন যথাসময়ে হবে এবং বিএনপিসহ সবাই অংশগ্রহণ করবে। বাংলাদেশের সংবিধান সারা বিশ্বে প্রশংসিত এ সংবিধানের আলোকেই নির্বাচন হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে। আন্দোলন করার জন্য তাদেরতো কোনো নেতাই নেই। তারা যদি কখনও সরকার গঠন করতে পারে, তখন তাদের সরকার প্রধান কে হবে?

তিনি আরও বলেন, গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও তেমনি পানি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি কী বলে মানুষের কাছে ভোট চাইবে, তাদের আমলেতো কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই। অপরদিকে আওয়ামী লীগ পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tags: ওবায়দুল কাদেরদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
Previous Post

মারিওপোল দখলে রাশিয়ার মরণ কামড়

Next Post

‘গানটি সুর করার পরেই বুঝলাম, আব্বার কণ্ঠে মানাবে’

Next Post
দুই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে, একজন সানগ্লাস পরা, অন্যজন গ্লামারাস পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'গানটি সুর করার পরেই বুঝলাম, আব্বার কণ্ঠে মানাবে'

ফুটবল খেলোয়াড়ের উচ্ছ্বাস, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনজুরিতে ছিটকে গেলেন পিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT