চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হচ্ছে: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 29, জানুয়ারি 2017
in বাংলাদেশ
A A

নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি  সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করবে সরকার।

রোববার জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এক প্রশ্নের জবাবে বলেন, সহায়ক কর্মচারিসহ এসব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর সম্মতির জন্য তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সারাদেশে ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপীল আদালত স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আদালত এবং সহায়ক পদগুলো সৃজিত হলে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিগত ৭ বছরে (২০১৫ সাল পর্যন্ত) সকল জেলা ও দায়রা জজ আদালত এবং সমপর্যায়ের ট্রাইব্যুনালে নিষ্পত্তিকৃত মোট দেওয়ানি মামলার সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৩৬৩টি এবং ফৌজদারী মামলার সংখ্যা ১৩ লাখ ১১ হাজার ১৮৭টি। এছাড়া সকল সিএমএম/সিজেএম আদালতে মোট ৪৮ লাখ ১২ হাজার ২৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

তিনি জানান, সরকারি অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ‘অধস্তন আদালতে ব্যবস্থা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৫১৬ জন কর্মকর্তাকে বিদেশে এবং ১৫৮ জন কর্মকর্তাকে দেশে প্রশিক্ষণ দেয়া হবে।

Tags: আইনমন্ত্রীআইনমন্ত্রী আনিসুল হকনারী ও শিশু নির্যাতন
Previous Post

বিতর্কিত ম্যাচে সুয়ারেজের গোলে মুখরক্ষা বার্সেলোনার

Next Post

ক্যালেন্ডার ঘোষণার দেড় মাস পর অগ্রগতি জানালেন সালাউদ্দিন

Next Post

ক্যালেন্ডার ঘোষণার দেড় মাস পর অগ্রগতি জানালেন সালাউদ্দিন

বদলে যাওয়া বৈশ্বিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের জন্য নীতিনির্ধারকদের যে পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT