চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 28, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রামে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। তবে রাজবাড়ি এবং মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

এবারের বন্যায় সিরাজগঞ্জের ৫টি উপজেলার প্রায় ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি নদী তীরবর্তী সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী এবং শাহজাদপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের লক্ষাধিক মানুষের।

পানি কমার সাথে সাথে এসব এলাকায় শুকনো খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। যমুনা নদীর পানি এখনো বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি কমলেও শুরু হয়েছে তীব্র নদীভাঙন। গত ৫ দিনে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে গেছে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন, নয়ারহাট বাজারের আড়াই শ’র বেশি দোকান, নয়ারচর ফাজিল মাদ্রাসা, ৫টি মসজিদ, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩ শ’র বেশি ঘর-বাড়ি।

গাইবান্ধায় বালুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে শিবপুর, কোচাশহর ও মহিমাগঞ্জ ইউনিয়ন প্লাবিত হয়েছে। দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর এলাকায় সড়ক ভেঙে প্লাবিত হচ্ছে নুতন এলাকা। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সাব রেজিস্ট্রার অফিস চত্বর, মহিলা কলেজ এবং উপজেলা পরিষদ ভবন ও আবাসিক এলাকা এখনো ডুবে আছে।

বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে ২০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে এখনও অনেক এলাকায় বন্যার পানিতে ডুবে আছে। ৮/১০ দিন ধরে পানি থাকায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জে পদ্মার পানি বাড়তে থাকায় নদী তীরের নিচু এলাকার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় শ্রীনগরের ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পদ্মা তীরের কয়েকটি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বাড়ছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি। গত ১ সপ্তাহ ধরে পানিতে দুর্ভোগ পোহালেও সরকারি বেসরকারি সহায়তা মেলেনি বলে অভিযোগ বন্যাকবলিতদের।

বন্যায় রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের কাঠুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখা হয়েছে। এছাড়া দৌলতদিয়ার চাঁদ খানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবগ্রামের তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরবেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tags: বন্যা
Previous Post

সিঙ্গাপুর-বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত

Next Post

অবৈধ অভিবাসন স্বপ্নে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল

Next Post

অবৈধ অভিবাসন স্বপ্নে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল

অস্ট্রিয়ায় লরিতে মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT