চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ৫ কোটিরও বেশি ভ্যাকসিন প্রয়োগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ বছরের বেশি ও করোনার সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে সারাদেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া আজ (২৮ ডিসেম্বর) শুরু হয়েছে। যারা বুস্টার ডোজ পাবার যোগ্য তাদের মোবাইল ফোনে এসএমএস যাবে।

জুস্টার ডোজ শুরুর বিষয়টি গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা।

লোকমান হোসেন জানান, ‘দেশের সবাইকেই অবশ্যই করোনার দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’

গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। এরপর গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

এছাড়া ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে ও মাস্ক পরতে পরামর্শ দেয়া হয়েছে।

আগে যে কেন্দ্র থেকে যারা ভ্যাকসিনের ডোজ গ্রহণ করেছেন, তাদের সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদফতর থেকে।

Tags: করোনাকরোনাভাইরাসবুস্টার ডোজ
Previous Post

জমজমাট ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ

Next Post

ওমিক্রন সংক্রমণ বাড়ায় ফ্রান্সে ৩ জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধ

Next Post
Paris Eiffel Tower with woman and dog wearing masks during COVID-19 pandemic. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রন সংক্রমণ বাড়ায় ফ্রান্সে ৩ জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধ

অ্যাওয়ার্ড গ্রহণকারী ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ প্রতিষ্ঠান ও দুই উদ্যোক্তা পেলেন ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT