চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামান্য কিছু ভুলে কোটি টাকার চামড়া নষ্ট হওয়ার শঙ্কা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
10:11 অপরাহ্ন 09, আগস্ট 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

অভিজ্ঞতার অভাবে কোরবানির পশুর চামড়া এমনভাবে কেটে ফেলেন যে, ওই চামড়াটি নষ্ট হয়ে তার আর কোন বাণিজ্যিক মূল্য থাকে না। চামড়াটি তখন আর বিক্রি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় না। প্রতিবছর সামান্য এ ভুলের কারণে প্রায় সাড়ে ৩শ কোটি টাকার চামড়া নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লেস কাট বা নাইফ স্পটের (মাংস থেকে চামড়া ছাড়ানোর সময় চামড়ায় ছুরির খোঁচা) কারণেই এই সমস্যার সৃষ্টি হয়। এছাড়া সময়মত চামড়ায় লবণ না দেয়া ও অযত্নের কারণেও নষ্ট হয়ে যায় অনেক চামড়া।

এ অবস্থা এড়াতে ও চামড়াকে ভাল রাখতে এ খাতের সংশ্লিষ্টরা বলছেন, চামড়া ছাড়ানোর কাজে সরু মাথাযুক্ত বা চোখা ছুরি ও অতিরিক্ত ধারালো ছুরি যেন অবশ্যই ব্যবহার করা না হয়। তুলনামূলক কিছুটা ভোঁতা বা বাঁকানো মাথার ছুরি ব্যবহার করলে চামড়া নিরাপদ থাকবে বলে মনে করেন তারা।

বানিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোরবানীর সময় সঠিক ছুরি না ব্যবহারের কারণে প্রায় ৩৩০ কোটি টাকার চামড়া নষ্ট হয়ে থাকে।

কোরবানিতে যারা নিজেরাই এবার পশুর মাংস কাটাকাটি করবেন তাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ।

সাখাওয়াত উল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, কোরবানি ছাড়াও সারাবছর আমরা চামড়া কিনে থাকি। কিন্তু দেখা যায় লেস কাট বা নাইফ স্পটের কারণে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চামড়ায় নষ্ট হয়ে যায়। এ কারণে বিদেশে চামড়া রপ্তানি করা যাচ্ছে না। তাই যেসব ছুরির মাথা ভোঁতা সেগুলো দিয়ে গরুর চামড়া ছাড়ানো উচিত।

ফাইল ফটো

এছাড়া সঠিকভাবে সংরক্ষণের অভাবের কথা জানিয়ে এই চামড়া ব্যবসায়ী বলেন, গত কয়েক বছর ধরেই গরমের সিজনে কোরবানির ঈদ হচ্ছে। ফলে অতিরিক্ত গরমের কারণে চামড়া নষ্ট হচ্ছে। তাই সময়মতো লবণ দিয়ে তা সংরক্ষণ না করা হলে চামড়া নষ্ট হয়ে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পর্যাপ্ত লবণের অভাবে যেসব চামড়া নষ্ট হবে, সেগুলো কোনোভাবেই কেনা হবে না।

সাখাওয়াত উল্লাহ আরও বলেন, সঠিকভাবে সঠিক সময়ে চামড়া লবণ না দেওয়ার কারনে গত বছর ৩০ থেকে ৪০ শতাংশ চামড়া নষ্ট হয়ে গেছে। এটি দেশের ক্ষতি। এই জন্যই আমরা মনে করি, সরকারের উচিত প্রত্যেক জেলায় জেলায় চামড়া সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ও প্রচারের ব্যবস্থা করা। আমরা কয়েক বছর আগে এভাবে প্রশিক্ষণ দিয়েছিলাম।

কোরবানি ঈদের সময় লেস কাটের কারণে ১৫ থেকে ২০ শতাংশ চামড়া নষ্ট হয়ে যায় তবে অফ সিজনে অর্থাৎ বছরের অন্যান্য সময়ে ৮০ থেকে ৯০ শতাংশ চামড়া এ কারণে নষ্ট হয়ে যায় বলেও জানা তিনি।

হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, লেস কাটের কারণে সারাবছরই চামড়া নষ্ট হয়। তবে কোরবানির সময় তার চেয়ে বেশি নষ্ট হয়।

তিনি বলেন, কারণ কোরবানির সময় অদক্ষ লোকজন পশুর চামড়া ছাড়ায়। বছরে একবার চামড়া ছাড়াতে হয় বলে তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকে। তাই এই সময় নষ্ট হয় বেশি। এছাড়া কৃত্রিমভাবে গরু মোটাতাজা করার কারণেও চামড়া নষ্ট হয়ে যায়।

বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের তথ্যমতে, স্টেরয়েড দিয়ে গরু মোটাতাজাকরণের ফলে গেল বছর ৩০-৩৫ শতাংশ চামড়া নষ্ট হয়ে গেছে। এছাড়া কোরবানির পর দ্রুত ও সঠিক উপায়ে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের পরামর্শ ব্যবসায়ীদের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ১৮ লাখ। এ বছর ১ কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে। যেখানে গত বছর কোরবানি হয়েছিল প্রায় ১ কোটি ৫ লাখ পশু।

Tags: কোরবানির চামড়াচামড়া রপ্তানি
Previous Post

অতিরিক্ত যাত্রী আর ক্ষতিগ্রস্ত লাইনের কারণে সমস্যায় রেল চলাচল

Next Post

এতিম শিশুকে সঙ্গে নিয়ে ট্রাম্পের এ কেমন অভিব্যক্তি!

Next Post

এতিম শিশুকে সঙ্গে নিয়ে ট্রাম্পের এ কেমন অভিব্যক্তি!

টেস্ট দলে ফিরলেন চান্দিমাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT