চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত ‘গোল্ডেন এ প্লাস’

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
8:45 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত ‘গোল্ডেন এ প্লাস’ নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো রেজাল্ট করা যেন এখন সবকিছু। বাবা মায়েদের প্রধান উদ্দেশ্যই থাকে ছেলে যেন ‘গোল্ডেন এ প্লাস’ পায়। আর এই উন্মাদনা নিয়েই টিভি নাটক বানিয়েছেন জালালের গল্প খ্যাত তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

নাটকে তিনি তুলে ধরেন মা-বাবার প্রত্যাশার চাপে কীভাবে শিশুদের শৈশব বিভীষিকাময় হয়ে উঠে, কিভাবে একজন শিশু চাপ সামলাতে না পেরে বেছে নেয় আত্মহত্যার পথ।

নাটকটি নিয়ে একটি গানও রয়েছে। গানটি গেয়েছে চিরকুট ব্যান্ড।

নাটকটি দেখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন। নাট্য নির্মাতা সিমিত রায় অন্তর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘অথচ, ‘গোল্ডেন এ প্লাস’ নাটকটিই হতে পারত এবারের ঈদের সেরা নাটক। আসলে প্রচার ফ্যাক্ট।’’

এদিকে চ্যানেল আইতে প্রচারিত হওয়া এ নাটকটি ইউটিউবেও প্রকাশিত হয়েছে। ইউটিউব চ্যানেলে নাটকের লিংকের কমেন্ট বক্সে অনেকেই নাটকটির প্রশংসা করেছেন। অমিত নামের একজন লিখেছেন, ‘‘আমার জীবনের একটা খণ্ড প্রতিচ্ছবি এতক্ষণ দেখলাম। অভিভাবকবৃন্দ, শুধুমাত্র একটি পরীক্ষার ফলাফলকে জীবনের সবকিছু মনে করবেন না। জীবনের পরীক্ষা আর একটি সার্টিফিকেটের পরীক্ষা কখনো এক হতে পারে না। সূর্যের আলো যতই তীব্র হোক না কেন, চাঁদের মতো আলো সে কখনই ছড়াতে পারবে না। প্রতিটি ছাত্রই মানুষ, কিন্তু প্রতিটি মানুষ সব কিছুতেই যদি একাই পারদর্শী হতো তাহলে পৃথিবীটা আজ এক কোণায় পড়ে থাকত।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত ‘গোল্ডেন এ প্লাস’ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
নাটকের কিছু দৃশ্য

জাহিদ হোসেন ফাহিম নামের একজন লিখেছেন, ‘সব বাবা-মা’র এই নাটকটি দেখা উচিৎ।’

আহমেদ সায়েম নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বের সবাই কি গোল্ডেন এ প্লাস এর জন্য জন্মায়! সবার জীবনের একমাত্র লক্ষ্যই কি গোল্ডেন এ প্লাস? ভালা লাগা আরেকটি নাটক। অসম্ভব সুন্দর, বাস্তবসম্মত নাটক।’

এছাড়া ফেসবুকে মহসিন লিখেছেন, ‘গোল্ডেন এ+’ নিয়ে গেল এসএসসি পরীক্ষার দিনগুলোতে। এটি নিঃসন্দেহে ঈদের ভালো একটি নাটক।’

রাহাদ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘এই ঈদে আমার দৃষ্টিতে সেরা দুই নাটকের মধ্যে একটি ‘গোল্ডেন এ প্লাস (আবু শাহেদ ইমন)’ ভীষণ ভালো লাগছে।’

পরিশেষে একটা কথা না বললেই নয়, নাটকে শাওন চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গেছে। সবাই মনে হয় নিজের বাল্যকালের সময়ে চলে গিয়েছিল নাটক দেখে। কিছুটা সময়ের জন্য হলেও হারিয়ে গিয়েছিল এই নাটকের চরিত্রের মধ্যে।

উল্লেখ্য গোল্ডেন এ প্লাস নাটকে অভিনয় করেছেন দীপক সুমন, দীপান্বিতা মার্টিন, অনিন্দ্য, ঈশান। নাটকটি ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল।

নাটকের ইউটিউব লিংক

Previous Post

তামিমকে নিয়েই পাকিস্তানের মুখোমুখি বিশ্ব একাদশ

Next Post

দেশের সকল জেলা রেল যোগাযোগের আওতায় আসবে: রেলমন্ত্রী

Next Post

দেশের সকল জেলা রেল যোগাযোগের আওতায় আসবে: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইন-channel i online

ভেরিফায়েড হলো চ্যানেল আই'র ফেসবুক পেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT