চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক কাঠামোই বলবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং নৈতিকতা চর্চা কেমন হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 19, মার্চ 2019
in স্বাস্থ্য
A A
dav

dav

নৈতিকতার চর্চা কিন্তু একদিনে হয়না, নিয়মিত চর্চার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয় জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন চিকিৎসকদের নিয়ে যতো আলোচনা হয়, তার বেশিরভাগই নেতিবাচক।

আমরা এক্ষেত্রে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না সামাজিক কাঠামোই নির্ধারণ করবে যে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং নৈতিকতা চর্চা কেমন হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে দৈনিক স্বাস্থ্য আয়োজিত ও ইউনিগো কমিউনিকেশন্সের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘চিকিৎসকদের নৈতিকতা চর্চা: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে যখন অনৈতিকতার চর্চা হয়, তখন স্বাস্থ্য বিভাগের মধ্যে আমরা কিভাবে নৈতিকতার বেশি আশা করি। এখানে বলে ইংল্যান্ড বা জাপানের মতো স্বাস্থ্য সেবা আশা করতে পারিনা। আমাদের দেশে একজন ইন্টার্ন ডাক্তার মাসে ১৫ হাজার টাকা বেতন পায়। অথচ একজন রিক্সা চালকও এরচেয়ে অনেক বেশি আয় করে থাকে। সহনশীলতার সাথে আমাদের অবস্থান নির্ণয় করতে হবে। আমাদের বাস্তবে আসতে হবে। বিচ্ছিন্নভাবে শুধু স্বাস্থ্য নিয়ে সমালোচনা করলে হবে না।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাপানের এহিমে ইউনির্ভাসিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের সিনিয়র অ্যাসিসটেন্ট প্রফেসর ডা. ফজলে আকবর। তিনি বলেন, নৈতিকতা মূলত নিজস্ব চর্চার বিষয়। নৈতিকতা আর আইন এক নয়। আইনের সামগ্রিক কোন রূপ নেই। এক দেশে আইন হলেও অন্য দেশে সেটা আইন নাও হতে পারে। এমনকি এক দেশের ভিন্ন ভিন্ন প্রদেশে আইন ভিন্ন হতে পারে। কিন্তু নৈতিকতা সারাবিশ্বের প্রতিটি মানুষের কাছে একই।

তিনি বলেন, এদেশে চিকিৎসকদের নৈতিকতার স্খলনের যেসব বিষয় আয়োচিত হয় সেগুলো নিয়ন্ত্রণে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। জাপানে শতভাগ মানুষ স্বাস্থ্য বীমার আওতায় থাকায় চিকিৎসাক্ষেত্রে সবাই সমান সুবিধা পেয়ে থাকে। আবার আমেরিকাতে যার টাকা নেই তার চিকিৎসাও নেই। কোথাও এসব বৈধ আবার কোথাও অবৈধ। কোথাও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আছে, কোথাও নেই। তাই নৈতিকতার বিষয়টি আপেক্ষিক। নৈতিকতার সমাধানটা আমাদের বিবেক থেকে আসতে হবে, আইনসিদ্ধ নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, আমি মেনে নিচ্ছি চিকিৎসকদের নীতি নৈতিকতার অভাব রয়েছে। তবে এ অভাব কি শুধু চিকিৎসকদের মধ্যে, নাকি অন্য সব পেশাতেই রয়েছে। আমাদেরকে ঢালাওভাবে দোষ দিলে সমাধান হবে না। নৈতিকতা চর্চা সমাজের সব পোশাতে সমভাবে প্রতিষ্ঠা করতে হবে।

জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহবায়ক ডা. ফয়জুল হাকিম বলেন, নীতি নৈতিকতা বায়বীয় বিষয় নয়, এগুলো নির্ভর করে সার্বিক আর্থ সামাজিক পরিস্থিতির উপর। স্বাধীনতার পর বাংলাদেশে যে অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এরপর থেকে ঘুষ-দুর্নীতি প্রতিষ্ঠা পেয়েছে যা বর্তমানেও দৃশ্যমান। চিকিৎসকদের নৈতিকতার প্রশ্ন তোলার আগে সমাজ বা রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে।

Tags: চিকিৎসকদের নৈতিকতার চর্চা
Previous Post

বিশ্বের যে প্রান্তেই থাকো না কেন মাতৃভূমিকে কখনো ভুলবে না: রাষ্ট্রপতি

Next Post

কয়লার রাস্তা না রক্তের রাস্তা

Next Post

কয়লার রাস্তা না রক্তের রাস্তা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা নিয়ে ইলিয়াস কাঞ্চনের প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT