সাভারের মহাসড়কগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি জেনেও কল-কারখানা ও গৃহস্থালীর বর্জ্য মহাসড়কের পাশে ফেলা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।








