চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় মিতুর পিতা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পিবিআই।
মঙ্গলবার সন্ধ্যায় পিবিআইএর এস পি নাইমা সুলতানা আদালতে ২৬৬ পৃষ্ঠার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
একইসাথে বাবুল আক্তারের নিজের করা মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত। গত ৯ জানুয়ারি মিতু হত্যার ঘটনায় পাঁচলাইশ থানায় নিজের করা মামলায় বাবুলকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।









