চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবারিমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়লেন দুই নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 02, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A

বছরের শুরুতেই রীতিমত ইতিহাস গড়লেন দুই ভারতীয় নারী। দীর্ঘদিনের পুরনো সংস্কার ও সকল বাঁধাকে উপেক্ষা করে ঋতুমতি মহিলা হয়েও প্রথমবারের মতো সাবারিমালা মন্দিরে প্রবেশ করেন তারা।

তাদের বয়স ৫০ বছরেও কম।  এতো দিন অল্প বয়সী ঋতুমতি কোন মহিলার কেরালার সাবারিমালা মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। তবে কিছুদিন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এক রায়ে সকল বয়সের মহিলাদের জন্য মন্দিরের ভেতরে প্রবেশের পক্ষে রায় দেয়।

কিন্তু ধর্মীয় গোষ্ঠিগুলোর বাধার মুখে তা করা সম্ভব হচ্ছিল না এতদিন।

মন্দিরে প্রবেশ করা এই দুই মহিলার নাম বিন্দু ও কংকা বলে জানা গেছে । তাদের বয়স ৪২ ও ৪৪ বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিন্দু বলেন, ‘আমরা খুব সকালে এসে এই মন্দিরে প্রবেশ করি এবং প্রতিমা দর্শন করে বের হয়ে যাই’।

এদিকে মহিলা প্রবেশ করায় মন্দিরটি অপবিত্র হয়েছে বলে দাবি পুরোহিতদের। তাই আপাতত মন্দির বন্ধ রেখে চলছে শুদ্ধি করনের কাজ।

এদিকে কেরালার এই মন্দিরে মহিলাদের এই প্রবেশকে একটি ‘মাইলফলক হিসেবে দেখছেন কেরালার প্রধানমন্ত্রী পিনারাই বিজয়ান।

উল্লেখ্য শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ঋতুমতী নারীর (১০ থেকে ৫০ বছর বয়স) প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং পিরিয়ড হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

এ বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দেয়া রায়ে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

Tags: কেরালাদুই নারীপ্রবেশমন্দিরসাবারিমালা মন্দির
Previous Post

ভোটের মাধ্যমে জনগণ স্বাধীনতা বিরোধীদের নিষিদ্ধ করেছে: ১৪ দল

Next Post

জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ বৈঠকে নেই রওশন এরশাদ 

Next Post

জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ বৈঠকে নেই রওশন এরশাদ 

আশরাফুল বললেন ‘প্রায়শ্চিত্ত’ হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT