চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবারিমালা মন্দিরে উত্তেজনা বাড়ছেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 19, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
সাবারিমালা

ভারতের কেরালা রাজ্যে সাবারিমালা মন্দিরকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তেজনা। রোববার রাতেও এই মন্দিরকে কেন্দ্র করে রাজ্যটির একাধিক জেলায় ছড়িয়ে পড়েছিলো উত্তেজনা, হয়েছে সংঘর্ষও। বাদ যায়নি মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের বাসভবন।

রোববার রাত ১১টায় সেদিনের মত মন্দির বন্ধ হওয়ার পরই এই বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের মধ্যে থেকে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়। কারণ তারা পুলিশের বাধা উপেক্ষা করে এগোচ্ছিলো এবং পুলিশ ফোর্স তুলে নেওয়ার দাবি জানাচ্ছিলো।

বিক্ষোভকারীরা রাতব্যাপী মন্দির প্রাঙ্গণে থাকার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানিয়েছিলো।

রোববার রাত থেকে মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরই মাঝে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে বিজেপি। সাবারিমালা মন্দিরে যাওয়ার পথে বিজেপি নেতাকে বাধা দেয় পুলিশ। পরে গ্রেফতার হন তিনি। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় পথ অবরোধ। 

কেরালায় ১২ ঘণ্টার ধর্মঘটও পালিত হয়। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অভিজ্ঞ অফিসারদের সামনে রেখে নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে পিনরাই প্রশাসন।

শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং ঋতুস্রাব হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

এই বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র রায় দেন। তাতে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের মন্দিরে প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়। এরপরই শুরু হয় উত্তেজনা।

Tags: কেরালাকেরালার সাবারিমালা মন্দিরমন্দিরসাবারিমালাসাবারিমালা মন্দিরসেমি লিড
Previous Post

সেঞ্চুরি হল না সৌম্যর

Next Post

‘জান’ এর জন্মদিনে রোহমানের শুভেচ্ছা

Next Post
সুস্মিতা সেন

'জান' এর জন্মদিনে রোহমানের শুভেচ্ছা

বেস্ট ফ্রেন্ড

বেস্ট ফ্রেন্ড হতে ২০০ ঘণ্টা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT