চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল ফাইনালে বাংলাদেশ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
7:05 পূর্বাহ্ন 16, আগস্ট 2015
in স্পোর্টস
A A

আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে প্রথম বারের মতো ফাইনালে জায়গা করে নিলো লাল সবুজের বাংলাদেশ।

আগের দুই আসরে সেমি-ফাইনালের গণ্ডি পেরোতে না পারা শাওন-খলিলরা শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলা থাকে। তবে প্রথম সুযোগ অবশ্য ছিলো আফগানদেরই।

৩৪ মিনিটে ডিফেন্ডারদের ভুলে পেনাল্টি পায় আফগানরা। তবে আবু নাসেরের নেওয়া শট বার পোস্টের উপর দিয়ে চলে গেলে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এ বারের আসরে পাওয়ার ফুটবল খেলা দলটি।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারায় ৪-০ গোলে। পরবর্তী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় তারা।

খেলার প্রথমার্ধে কোন দল গোল না পেলেও বল পজিশনিংয়ে এগিয়ে ছিলো বাংলাদেশই। তবে শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ের সুযোগ কাজে লাগাতে পারলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। স্ট্রাইকার নিপুর ওই প্রচেষ্টা ডিবক্সে বাধা প্রাপ্ত হলে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ফিরে অবশ্য প্রথম সুযোটি আফগানরাই পেয়েছিলো। ৪৮ মিনিটে আবু নাসেরের প্রচেষ্টা রুখে দেয় লাল সবুজের ডিফেন্ডাররা। তবে এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

৫৪ মিনিটে সিলেটের ছেলে সাদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম প্রচেষ্টায় রাইট উইং দিয়ে নিপু বল নিয়ে এগিয়ে গেলেও গোল করতে ব্যর্থ হন। তবে ফিরতি প্রচেষ্টায় সাদের আফগানদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাংলাদেশ।

৭৩ মিনিটে আবারও এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। স্ট্রাইকার নিপু একক প্রচেষ্টায় আফগানদের জালে বল জড়ালেও অফ সাইডের অজুহাতে তা বাতিল হয়।

শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলেও অতিরিক্ত সময়ের ২ মিনিটে বাংলাদেশের দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন আফগান  গোল রক্ষক। তবে শেষ পর্যন্ত আর কোন দল গোল না পেলে ১-০ গোলে এগিয়ে থেকে সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

Tags: সাফ ফুটবল অনুর্ধ্ব ১৬
Previous Post

রাজন হত্যায় ১৩ জন অভিযুক্ত

Next Post

এক দশকে আরো বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক

Next Post

এক দশকে আরো বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক

অনূর্ধ্ব-১৬ দলকে মুশফিকের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT