চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাপলুডু: খেলতে হবে সবাইকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের বাজার এখন উৎসব কেন্দ্রিক। ঈদ, পূজা, ভালোবাসা দিবস কিংবা পহেলা বৈশাখের মতো কিছু উৎসবকে কেন্দ্র করেই কিছুটা জমে উঠে ঢাকাই ছবির বাজার! বিশেষ করে বিগ বাজেটের ছবি হলেতো কথায় নেই! তবে কোনো উৎসব ছাড়াই রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’।

চলতি বছরের শুরুর দিকে ইউটিউবে মুক্তি পেয়েছিলো ‘সাপলুডু’র টিজার। টানটান উত্তেজনায় ঠাসা চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর পরই সোশাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে যায়। প্রশংসা কুড়িয়ে নেয় সর্ব সাধারণের। সেই থেকেই বাংলা চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষা ছবিটির জন্য।

সম্প্রতি ‘সাপলুডু’র বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পাওয়ায় দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আসছে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ‘সাপলুডু’র মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সে লক্ষ্যেই প্রচার-প্রচারণা শুরু করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ইউটিউবে মুক্তি পেল ছবির ট্রেলার।

টিজারের মতোই সাড়া ফেলেছে সাপলুডু’র ট্রেলার। বিশেষ করে প্রশংসিত হচ্ছে ছবিতে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানদের উপস্থিতি। ট্রেলারে একটু ঝলক দেখেই চরিত্রাভিনেতাদের লুক, সংলাপ ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। আলাদাভাবে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

‘সাপলুডু’র ট্রেলার প্রকাশের পর চাঙ্গা হয়েছে সোশাল মিডিয়ায় সিনেপ্রেমীদের চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ। এই ছবির ট্রেলার দেখে উজ্জীবিত এমন বেশকিছু মন্তব্য চোখে পড়লো ইউটিউব থেকে শুরু করে সোশাল মিডিয়ায়।

ট্রেলার শেয়ার করে একজন লিখেছেন, অনেকেই বলছিলেন শুভ (আরিফিন শুভ) কামব্যাক করতে পারবে না! কিন্তু এটা (ট্রেলার) দেখার পর আর বুঝার বাকি রইলো না যে, শুভ ইজ ব্যাক।!

ট্রেলার দেখে ‘সাপলুডু’ চলতি বছরে সেরা থ্রিলার হতে যাওয়া চলচ্চিত্র বলেও মন্তব্য করেন অনেকে। মোহাম্মদ নুরুজ্জামান নামের একজন লিখেছেন, জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম,কাহিনি কী হবে কোনো কিছু আন্দাজ করতে পারছি না। ২৭ শে সেপ্টেম্বর এর অপেক্ষায় থাকলাম।

‘সাপলুডু’ প্রথম ছবি হলেও গোলাম সোহরাব দোদুল পরীক্ষিত একজন নির্মাতা। গত দুই দশক ধরে বাংলা নাটকে দাপুটে একটি নাম। ছোট পর্দায় তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা। সব বাধা উপেক্ষা করে তিনি আসছেন, ট্রেলার প্রকাশের পর পুরোদমে প্রচারণায় সময় দিতে চাইছেন দোদুল। দর্শকের উদ্দেশ্যে শুধু এটুকু বললেন, ‘খেইল’-এর জন্য অপেক্ষা করুন আর এক সপ্তাহ!

Tags: আরিফিন শুভজাহিদ হাসানতারিক আনাম খানবিদ্যা সিনহা মিমরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাপলুডুসালাহউদ্দিন লাভলু
Previous Post

জি কে শামীমের মায়ের নামে ১৪০ কোটি টাকা

Next Post

এবার কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব

Next Post

এবার কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব

গোপালগঞ্জের ভিসি’র পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT