রোবাইয়াত ফাতিমা তনির শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সানভিস বাই তনি’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।
গত ১৪ মে গুলশানের ‘সানভিস বাই তনি’ শোরুমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালানের পর শোরুমটি মার্কেট বন্ধ করে দেয়। পরে শোরুম সিলগালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রোবাইয়াত ফাতেমা তনি। পরবর্তীতে হাইকোর্ট শোরুমটি সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।









