যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের পরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হুম্মামকে মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। ওই আদেশের পরে হুম্মামকে সাধারণ কয়েদীদের সাথে একই সেলে রাখা হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।
শনিবার ধানমন্ডি থানা পুলিশ হুম্মামের ধানমণ্ডি ১০/এ রোডের বাসা থেকে তাকে আটক করে। মারধোর এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ গুলশান থানায় ২০০৮ সালে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পরে পুলিশ জানিয়েছিলো, মামলাটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন। এরইমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওই অভিযোগপত্র গ্রহণ করে পলাতক থাকায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।






