চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদেক বাচ্চুকে হারানোর এক বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত, পরিবারের দোয়া চাইলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কয়েক দশকের ক্যারিয়ারে অভিনয়ের সুবাদে সাদেক বাচ্চু চলচ্চিত্র অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ইতিবাচক চরিত্রের চেয়ে নেতিবাচক চরিত্র দিয়েই তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। ক্যারিয়ারে শুরুর দিকে টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেও সুনাম কুড়িয়েছিলেন সাদেক বাচ্চু।

চলচ্চিত্রে সাদেক বাচ্চু হিসেবে পরিচিত মাহবুব আহমেদ ১৯৫৫ সালের ১ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন।

জীবনে শেষ বছরগুলোয় অভিনয়ে অনিয়মিত ছিলেন সাদেক বাচ্চু। তাকে নতুন নাটক বা চলচ্চিত্রে কম দেখা যেত। এর আগে পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমায় ছিল তার পদচারণ।

নব্বইয়ের দশকে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। রেডিও বা টেলিভিশনের আগে তিনি অভিনয় শুরু করেন মঞ্চে। তার নাট্যদলের নাম মতিঝিল থিয়েটার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির সভাপতি ছিলেন।

মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে তাকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম। ১৯৭৪ সালে বিটিভিতে তিনি অভিনয় করেন ‘প্রথম অঙ্গীকার’ নাটকে। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের বেশি। প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’।

বহুমাত্রিক এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবননদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’ প্রভৃতি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা শাকিব খানের ‘বীর’।

Tags: অভিনয়থিয়েটারলিড বিনোদনসাদেক বাচ্চুসিনেমা
Previous Post

ডেঙ্গু সচেতনতায় শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক

Next Post

আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত যুক্তরাষ্ট্রে

Next Post
নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মার্কিন পতাকা উড়ছে, একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত যুক্তরাষ্ট্রে

আন্দালুসিয়ায় দাবানলে দগ্ধ বনাঞ্চল ও দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের আন্দালুসিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT