চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদিও মানেকে দলে টানার সুযোগ রিয়াল-বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের ফুটবল খেলোয়াড় মাঠে ড্রিবল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই আফ্রিকান কাপ অব নেশনস শিরোপা জিতে এসেছেন সেনেগাল তারকা সাদিও মানে। লিভারপুল ফরোয়ার্ডকে নিয়ে তাই উচ্চাভিলাসী স্বপ্ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। আসছে দলবদলের আগে লিভারপুল চুক্তি নবায়ন না করলে, তাকে পেতে লড়াইয়ে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট।

চলতি মৌসুমেই মানের সাথে করা দীর্ঘ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিভারপুলের। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। এরপর মোহাম্মেদ সালাহ, রবের্তো ফিরমিনো, ভার্জিল ফন ডাইকের মতো সতীর্থদের সঙ্গে মিলে বহু সাফল্য এনে দিয়েছেন অল রেডদের।

লিভারপুলের জার্সিতে ২৪৪ ম্যাচে ১০৭ গোল ও ৪৪ অ্যাসিস্ট মানেকে গৌরবান্বিত করে। তার গতিতে পরাস্ত হয় প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ। তাকে যুক্ত করতে পারা যেকোনো দলের স্বপ্নই। বার্সা-রিয়ালও সেটির ব্যতিক্রম নয়।

আক্রমণভাগে গতি আনতে স্পিডস্টার মানের জুড়ি নেই। বার্সার সঙ্কট সেখানেই। উসমানে ডেম্বেলেকে না খেলিয়েও বয়ে বেড়াতে হচ্ছে। আর্লিং হালান্ডকে ন্যু ক্যাম্পে আনা যায়নি এখনও। সমাধান হিসেবে মানের দিকেই নজর জাভি হার্নান্দেজের।

রিয়ালের সমস্যা পুরনো। আসি আসি করেও কথা রাখতে পারছেন না কাইলিয়ান এমবাপে। এডেন হ্যাজার্ডেও লস ব্লাঙ্কোসরা খাবি খাচ্ছে। গ্যারেথ বেলও রিয়াল ছাড়ার লাইনে দাঁড়িয়ে। এই মুহূর্তে মানেকে পেলে ষোলোকলা পূর্ণ হয় দলটির।

তবে সুযোগ আছে লিভারপুলেরও। মানের সাথে আলোচনা করে চুক্তি নবায়ন করলে রিয়াল-বার্সার হতাশ হওয়া ছাড়া উপায় থাকবে না।

Tags: বার্সেলোনামানেলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ছবিতে সারিকার নতুন শুরু

Next Post

খালেদা জিয়াকে হাস্যস্পদ করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে হাস্যস্পদ করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটকে হারিয়ে শেষ চারের পথে কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT