চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল প্রজাতির সাদা জিরাফ ও তার শাবককে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 11, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

কেনিয়ায় বিশ্বের বিরলতম সাদা জিরাফ ও তার শাবককে হত্যা করেছে একদল শিকারি। মঙ্গলবার ডেইলি মেইল ইউকে ঘটনাটি নিশ্চিত করে। 

ইশাকবিনি হিরোলা কনজার্ভেশন তাদের এক বিবৃতিতে জানায়, পূর্ব কেনিয়ার গারিশায় এক দল শিকারি জিরাফ দুইটিকে হত্যা করে। আমরা তাদের মরদেহ খুঁজে পেয়েছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাণী দুইটিকে সশস্ত্র শিকারীরা হত্যা করেছে।

তারা আরও বলেন, কেনিয়াতে এখন একটি মাত্র সাদা ছেলে জিরাফ জীবিত রয়েছে। হত্যা করা ওই জিরাফ থেকেই ওই ছেলে জিরাফটির জন্ম হয়েছিল।

হিরোলা কমিউনিটির ম্যানেজার মোহাম্মদ আহমেদ নূর বলেন, আমরাই বিশ্বের এক মাত্র প্রতিষ্ঠান যাদের কাছে সাদা জিরাফ রয়েছে।

এমন একটি ঘটনা আমাদের বিরলতম প্রজাতি প্রাণীদের জন্য একটি বড় ধাক্কা।

জানা যায়, ২০১৭ সালে বিরল প্রজাতির একজোড়া সাদা জিরাফের দেখা মেলে কেনিয়ায়। সাদা চামড়ার একটি মা জিরাফ তার সন্তানকে নিয়ে কেনিয়ার জনবসতিপূর্ণ এলাকার খুব কাছ দিয়ে ঘুরে বেড়ানোর সময় এদের চিহ্নিত করেন স্থানীয় প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা।

লিউসিজম নামক এক প্রকার জেনেটিক রোগের ফলে এসব প্রাণীর ত্বকের কোষগুলো কোনো প্রকার রং তৈরি করতে পারে না। ফলে এদের সাদা দেখায়।

কেনিয়ার গারিসা প্রদেশের একটি গ্রামের স্থানীয় লোকজন ২০১৭ সালের জুন মাসে জিরাফগুলোকে প্রথম দেখতে পায়।

জিরাফগুলো ইশাকবিনি হিরোলা কনজার্ভেশনে ঘুরে বেড়াচ্ছিলো। এ অঞ্চলটি হিরোলা কনজার্ভেশন প্রোগ্রাম (এইচসিপি) নামক একটি এনজিওর মাধ্যমে নিয়ন্ত্রিত।

Tags: কেনিয়া
Previous Post

সিনেমা শিল্পে জরুরী অবস্থা ঘোষণা করা উচিত: আসিফ

Next Post

পথশিশুদের কল্যাণে কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ

Next Post

পথশিশুদের কল্যাণে কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ

টম ক্রুজের কারণে 'উলভারিন' হতে পারেননি ডগ্রে স্কট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT