চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদাত হোসাইনের ‘অন্দরমহলে’ কিছুক্ষণ

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
3:32 পূর্বাহ্ন 24, ফেব্রুয়ারি 2016
in অন্যান্য, সাক্ষাতকার
A A

আচ্ছা ধরুন আপনি তিনমাস একটানা ঘর থেকেই বের হননি। সূর্যের আলোর সঙ্গে মোটেও সাাত হয়নি। এরপরে যেদিন ঘর থেকে বের হবেন কেমন লাগবে? এমনটাই ঘটেছিলো এই লেখকের। বইটা লেখার জন্য রীতিমতো তিনমাস ঘর থেকেই বের হননি তিনি। তারই ফলাফল ‘অন্দরমহল’ বইটি। দীর্ঘসময় পরে সূর্যের আলো যেমন চোখে পানি এনে দেয় তেমনই এই বইটির প্রথম ঝলকও চোখ ভিজিয়ে তুলেছিলো লেখকের। অনেক কষ্টের ফল বলে কথা।

এবারের বইমেলায় বাজারে এসেছে সাদাত হোসাইনের লেখা বই ‘অন্দরমহল’।

শুধু তিনমাসের স্বেচ্ছা গৃহবন্দীই নয়। আরো অনেক পরিশ্রম আর প্রচেষ্টা ফসল এই বইটি। লেখক বলেন, দেড় বছর ধরে আমি কাজ করছি এই বইটি নিয়ে। বই লেখার আগে পড়াশোনার তো আর কোনো বিকল্প নেই। এই বইটি লিখতে গিয়েও পড়াশোনা করেছিলা প্রচুর। তাছাড়া বইটি ১৮২০ সালের প্রেক্ষাপটে লেখা। একটি সময়কে ধরে লিখতে গেলে সেই সময়ের অনেক পারিপার্শ্বিক বিষয়াদি থাকে, সেসব তুলে আনার জন্যই অনেক পড়াশোনা দরকার। সাহেব বিবি গোলাম বইটি থেকে রিতুপর্ণ ঘোষের অনেক সিনেমা দেখাও সেই পড়াশোনারই অংশ ছিলো।

সাদাত হোসাইনের মনের ভেতর শুধুই গল্পের বসবাস। গল্প শোনাতে ভালোবাসেন এই লেখক। আর সেটার প্রকাশ ঘটে লেখার মাধ্যমে। তাই বলে লিখলেন আর সেটা বই করে ফেললেন এমনটাও চাননা তিনি। বলেন, একটা লেখা শেষ করার পর আমি চেষ্টা করি সেটা অন্তত পাঁচধরনের পাঁচজন মানুষকে দিয়ে পড়ানোর। তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ মেডিকেলের শিক্ষার্থী। তাহলে কোথায় কোথায় আর কি কি সমস্যা আছে তা আরো পরিষ্কার হয়ে উঠে। এবারের বইটিতেও তেমন প্রচেষ্টা ছিলো। ‘অন্দরমহল’ বইটিও এবার পড়ে দিয়েছেন অনেকে, দিয়েছেন তাদের মতামত।

শুধু লেখালেখিই নয়। আরো অনেক কিছুই করেন সাদাত হোসাইন। ছবি তোলা বা ফিল্ম বানানো তারই একটি অংশ। সবগুলোই করেন ভালোবাসা থেকে। ভালো লাগে তাই ছবি তোলেন, ভালো লাগে তাই সিনেমা বানান, ভালো লাগে তাই লেখালেখি করেন। ভালোবাসার কাজ করে সবার ভালোবাসা পেলেই তিনি খুশি। তবে মনে মনে স্বপ্ন আঁকেন পাঠককে তিন প্রজন্মের গল্প শোনানোর। বলেন, ইচ্ছে আছে অনেক বড় একটি উপন্যাস লিখবো। অনেক বড়। সেখানে পাঠককে আমাদের তিন প্রজন্মের গল্প শোনাবো। আমার, আমার বাবার এবং তার বাবার। সেটা অবশ্য বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমার দাদার জন্মের সময়টা নিয়েও নিশ্চয়ই তাহলে আমার জানাশোনা থাকতে হবে।

লেখক হিসেবে নিজের সবটাই দিতে চান এই লেখক। পাশাপাশি কিছু প্রত্যাশা থাকে পাঠকের কাছ থেকেও। বলেন, আমি চাই পাঠক বই পড়ুক। এটা সব লেখকই চান। আসলে অনেক ভালো বই-খারাপ বই বলে পার্থক্য করার চেষ্টা করেন। সব বই-ই ভালো। দেখবেন বই পড়লে সেটা একসময় না একসময় খুব কাজে এসে যাবে। 

সেলিম আল দ্বীনের অনেক নাটক সম্পর্কে অনেকের মন্তব্য তার লেখাও তো আন্তর্জাতিক মানের ছিলো তাহলে তিনি নোবেল পাননি কেন? তার একমাত্র কারণ সেসব ঠিকভাবে ইংরেজিতে অনুবাদ হয়নি। তাই সেটা নোবেল কমিটিতো দূর, ভিন্ন ভাষাভাষীদের কাছেই ঠিকঠাক পৌছাতে পারেনি। ঠিক সেভাবেই সঠিক যত্নের অভাবেই আমাদের সাহিত্য দেশের বাইরে ছড়িয়ে পড়তে পারছে না বলে মনে করেন এই লেখক। বলেন, সেই দায়িত্ব নেওয়া উচিত বাংলা একাডেমিরই। তাহলে হয়তো পুরো কাজটা অনেক সহজে সম্পন্ন করা সম্ভব হবে।

সাদাত হোসাইনের লেখা ‘অন্দরমহল’ বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র। পাওয়া যাচ্ছে বইমেলার ৪১৫-৪১৬ নাম্বার স্টলে।

Tags: বইমেলা
Previous Post

সাদাত হোসাইনের ‘অন্দরমহলে’ কিছুক্ষণ

Next Post

তদন্ত সংস্থা-প্রসিকিউশনকে কাঠগড়ায় নিতে হবে: প্রধান বিচারপতি

Next Post

তদন্ত সংস্থা-প্রসিকিউশনকে কাঠগড়ায় নিতে হবে: প্রধান বিচারপতি

তদন্ত সংস্থা-প্রসিকিউশনকে কাঠগড়ায় নিতে হবে: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT