চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমানের পর শান্তর সেঞ্চুরি, জিম্বাবুয়ের লক্ষ্য ৪৭৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 10, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। হারারেতে সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের লক্ষ্য ৪৭৭ রান।

শনিবার টেস্টের চতুর্থ দিনের চা বিরতির কিছুক্ষণ আগে ইনিংস ঘোষণা করে দেন মুমিনুল হক। সাদমান ১১৫ ও শান্ত ১১৭ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১৮৯ রান।

প্রথম ইনিংসে ১৯২ রানের লিডে বাংলাদেশ চালকের আসনে ছিল তৃতীয় দিনেই। চতুর্থ দিনে দারুণ ধৈর্য দেখিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান।

দ্রুত রান তোলার দায়িত্ব কাঁধে নেয়া শান্ত পান দ্বিতীয় সেঞ্চুরির দেখা। এ বাঁহাতি তিন অঙ্ক ছোঁয়ার খানিক পরই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

সকালে প্রথম টেস্ট ফিফটির খুব কাছে গিয়ে আউট হন সাইফ হাসান। ৯৫ বলে ৪৩ রান করে এনগ্রাবার বলে মেয়ার্সের হাতে ধরা পড়েন টাইগার ওপেনার।

আগের দিনের অবিচ্ছিন্ন ৪৫ রানের ওপেনিং জুটি দীর্ঘ হয় ৮৮ রান পর্যন্ত। তিনে নামা শান্ত ব্যাট করতে থাকেন আগ্রাসী মনোভাব নিয়ে। ১০৯ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। ১১৮ বলে ১১৭ রানের ইনিংসটি সাজান পাঁচ চার ও ছয় ছক্কায়।

অন্যদিকে বেশ ধৈর্য নিয়ে ব্যাট করা সাদমান ১৯৬ বলে খেলেন ১১৫ রানের অপরাজিত ইনিংস। এ তরুণ বাঁহাতি ব্যাটসম্যান চার মারেন নয়টি।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসশান্তসাদমান
Previous Post

কোপা আমেরিকা ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক হাজারো পুলিশ

Next Post

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার

Next Post
ইউনেস্কো লোগো ও বঙ্গবন্ধুর ছবি, বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার

স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস পরীক্ষা করছেন একজন ব্যক্তির।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ কমছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT