চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাত ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে বিপিএলের নতুন আসর অবিশ্বাস্য’

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
8:51 পূর্বাহ্ন 09, জুন 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনিয়ম প্রমাণ হলে বোর্ডের দেওয়া যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহী। তবে তাদের সঙ্গে বিপিএলের সম্পর্ক খারাপ করার পেছনে বিশেষ কোন মহলের ‘কারসাজি’ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন।

বিপিএল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা অবশ্য বলেছেন, অনেকবারই ফ্রাঞ্চাইজিগুলোকে ডেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বরং পাওনা টাকা না দেওয়ার জন্য নানা ‘তালবাহানা’ করছে দলগুলো। যে কারণে আমাদের চিন্তা ভাবনা নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার।

কিন্তু দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মোহনের দাবি, তার দলের কোন ক্রিকেটারের টাকা বকেয়া নেই। চ্যানেল আই অনলাইনকে মোহন বলেন, এক সঙ্গে সাতটা ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে নতুন আসর আয়োজন করার সিদ্ধান্ত অবিশ্বাস্য। এখানে বিশেষ কোনো মহলের কারসাজি রয়েছে বলে আমার মনে হচ্ছে।

তার ফ্র্যাঞ্চাইজির কাছে কোন ক্রিকেটারের টাকা পাওনা আছে কি না জানতে চাইলে মোহন বলেন, এ ব্যাপারে আমি খুব স্পষ্ট, অন্যদের কথা বলতে পারবো না, তবে আমার দলের ব্যাপারে বলবো যদি এমন কিছু অনিয়ম আমাদের ক্ষেত্রে প্রমাণ হয়, আর এ কারণে দুরন্ত-রাজশাহীকে বাদ দিয়ে দেওয়া হয়, আমি একটা শব্দও করবো না। কিন্তু অন্যায়টা কী তার ব্যাখা স্পষ্ট করতে হবে বোর্ডকে।

রাজধানীর কল্যাণপুরে নিজের অফিসে বসে বিপিএল নিয়ে চ্যানেলআই অনলাইনের সঙ্গে কথা বলেন, গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তিনি বলেন, বিপিএলের তৃতীয় আসর আয়োজনের ঘোষণাটা আমরা আগেই দিয়েছি। এখনও কয়েক দফা মিটিং বাকি আছে। তবে এর আগে আমরা গত আসরের সবকিছু ঠিকঠাক করতে চাই।

ফ্র্যাঞ্চাইজিগুলো বেশিরভাগ ক্রিকেটারকেই টাকা পরিশোধ করেনি। এমনকি বিদেশী অনেক ক্রিকেটারের টাকা বোর্ড পরিশোধ করেছে বলে জানান সিনহা।

সিনহা বলেন, বোর্ডের ডাকে ফ্র্যাঞ্চাইজিগুলো সাড়া দেয়নি। অনেকবার সময় দিলেও তারা আসেনি। এখন স্থানীয় যেসব ক্রিকেটারের টাকা পাওনা আছে তাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে সে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি ভারত সিরিজের মধ্যেই আগামী সপ্তাহে বিপিএল-এর একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আফজালুর রহমান সিনহা। ক্রিকেটারদের পাওনা টাকার তালিকা তৈরী এবং নতুন ফ্র্যাঞ্চাইজির সংখ্যা চুড়ান্ত করাসহ চুড়ান্ত হতে পারে নতুন ফ্র্যাঞ্চাইজি ক্রয়ের নতুন দাম।

Tags: দুরন্ত রাজশাহীবাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
Previous Post

বাংলাদেশ সফরে মোদির মন্তব্য ‌’দুর্ভাগ্যজনক’: পাকিস্তান

Next Post

হার্টের সফল অস্ত্রোপচারে দেশে নতুন দৃষ্টান্ত

Next Post

হার্টের সফল অস্ত্রোপচারে দেশে নতুন দৃষ্টান্ত

দেব'র মৃত্যুর গুজব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT