চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত নম্বরেই আফিফ কেন আদর্শ, জানালেন ডমিঙ্গো

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
3:04 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফিফ ও কোচের মধ্যে অনুশীলন চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলা আফিফ হোসেনকে সাত নম্বরেই বেশি উপযুক্ত মনে করছেন রাসেল ডমিঙ্গো। খুব দ্রুতই এ তরুণকে ব্যাটিং পজিশনে ওপরের দিকে আনার ভাবনা নেই বাংলাদেশ কোচের।

সাত নম্বরে নেমে বুধবার সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ঝলক দেখিয়েছেন আফিফ। খাদের কিনারা থেকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে রেকর্ড জুটি গড়ে বাংলাদেশকে নিয়ে গেছেন জয়ের ঠিকানায়। বড় ইনিংস খেলার সক্ষমতার জানান দিয়েছেন।

তারপরও ব্যাটিং অর্ডারে নিকট ভবিষ্যতেও কেন প্রমোশন দেওয়া হবে না, সেটি ব্যাখ্যা করেছেন টাইগার হেড কোচ।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডারে একজন উইকেটরক্ষক (মুশফিক) ও একজন ফ্রন্টলাইন স্পিনার (সাকিব) আছে। তাই আফিফের জন্য ৭ নম্বর পারফেক্ট। সে ম্যাচ শেষ করে আসায় পারদর্শী।’

‘নতুন বলে তাকে আরও কাজ করতে হবে, এটা সেও জানে। তাই তাকে এখন ওপরে ওঠানো ঠিক হবে না। তার খেলার যে ধরন তাতে ৭ নম্বর পজিশনেই খুব মানানসই।’

ওয়ানডে দলে আগে ফিনিশারের ভূমিকায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৯ সালে তার ব্যাটেই আয়ারল্যান্ডের মাটিতে প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতে বাংলাদেশ। সবশেষ কয়েকটি সিরিজ ধরে তার জায়গা ব্যাট করছেন আফিফ। ২০২০ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৮ ম্যাচ।

Tags: আফিফডমিঙ্গোমেহেদীলিড স্পোর্টস
Previous Post

দেওয়ান লালনের কথায় শফি মণ্ডলের নতুন গান

Next Post

বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তান

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তান

সাভারে টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়, আহত অনেক, করোনা টিকা কার্যক্রম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়, আহত অনেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT