চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত তারায় চোখ বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 31, মার্চ 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে ছন্দময় ফর্মে রয়েছে বার্সেলোনা। চলতি সপ্তাহে কাতালান ডার্বিতে জয় পেয়ে লিগ শীর্ষে ব্যবধান বাড়িয়েছে তারা। কোপা ডেল রে’র ফাইনালেও পৌঁছে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারেও রয়েছেন মেসিরা। কিন্তু এখন থেকেই আগামী মৌসুমের টার্গেট তৈরিতে ব্যস্ত আর্নেস্টো ভালভার্দের দল।

নতুন মৌসুমে নতুন দল গড়তে সাতজন তারকায় চোখ বার্সার। এবার দেখে নেয়া যাক সেই ৭ ফুটবলারকে, যাদের নতুন দলে নিতে পারে বার্সেলোনা-

ডি লিংট
আয়াক্সের অধিনায়ক এবং নেদারল্যান্ডসের আগামীদিনের ভবিষ্যৎ বলা হচ্ছে তাকে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলের অধিনায়ক এবং ডিফেন্সের দায়িত্ব নিয়ে বেশ নজর কেড়েছিলেন। আগামীদিনের জন্য এখন থেকেই ডিফেন্সে নজর দিতে চায় বার্সা। তার বেস প্রাইজ ২কোটি পাউন্ড থেকে ৬ কোটি পাউন্ড।

উইলিয়ান
চেলসির অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে তেমনভাবে তাকে পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে তাকে আগামী মৌসুমে ছেড়ে দিতে পারে লন্ডনের ক্লাবটি। উইলিয়ানকে দলে নিয়ে মাঝমাঠকে আক্রমণাত্মক করতে চায় বার্সেলোনা।

লুকা জোভিচ
এই মুহূর্তে বিশ্বের অন্যতম তরুণ স্ট্রাইকার সার্বিয়ার জোভিচ। বর্তমানে জার্মানির ক্লাব ফ্রাঙ্কফুর্টে লোনে খেলছন বেনফিকা থেকে। ২৪ ম্যাচে ১৫ গোল এবং ছয়টি অ্যাসিস্ট রয়েছে। তার বর্তমান মার্কেট ভ্যালু ৫ কোটি পাউন্ড। আপফ্রন্টে বর্ষীয়ান সুয়ারেজের পরবর্তী হিসাবে তাকে ভাবছে বার্সা।

আলবার্তো মোরেনো
লিভারপুলের প্রথম দলের নির্ভরযোগ্য ফুটবলার। প্রিয় পজিশন লেফট ব্যাক। চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। ইউরোপের সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, বার্সার সঙ্গে দু’বছরের চুক্তি করতে পারেন তিনি।

অ্যালান
নাপোলির প্রথম দলের নির্ভরযোগ্য ফুটবলার এই ব্রাজিলিয়ান। ২৮ বছর বয়সী ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। বেস প্রাইজ প্রায় ৬ কোটি পাউন্ডের কাছাকাছি। প্রকৃত মাঝমাঠের ফুটবলার। ইভান রাকিটিচের পরিবর্ত হিসাবে তাকে ভাবছে বার্সা। চলতি মৌসুমে তেমন ফর্মে নেই ক্রোয়েশিয়ার বিশ্বকাপার রাকিটিচ।

কালিদিউ কুলিবালি
চলতি মৌসুমে বার্সার রক্ষণটা তেমনটা স্বচ্ছন্দ নয়। ফলে সেই জায়গায় নতুন মৌসুমের জন্য তারা টার্গেট করতে চাচ্ছে সেনেগালের ডিফেন্ডার কুলিবালিকে। এই মুহূর্তে ইতালির নাপোলির অন্যতম প্রধান ভরসা। তবে তার বেস প্রাইজ প্রায় সাত কোটি পাউন্ডের কাছাকাছি।

ইস্কো
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর বেশ নজর কেড়েছিলেন। কিন্তু জিদান কোচের দায়িত্ব ছাড়ার পর তেমন ছন্দে পাওয়া যায়নি। দলে অনিয়মিত। ধারাবাহিকতার অভাব। প্রথম দলে তেমন সুযোগ পাননি। তবে বার্সাতে যোগ দিতে পারেন যদি প্রথম দলে খেলার নিয়মিত সুযোগ থাকে।

Tags: বার্সালিড স্পোর্টস
Previous Post

১৩০ বছর ধরে বিশ্বের বিস্ময় আইফেল টাওয়ার

Next Post

‘সাংসদদের আওতায় থেকে উপজেলা নির্বাচন ত্রুটিমুক্ত সম্ভব নয়’

Next Post
মাহবুব তালুকদার-নির্বাচন কমিশন-ইসি

'সাংসদদের আওতায় থেকে উপজেলা নির্বাচন ত্রুটিমুক্ত সম্ভব নয়'

‘জাতীয় দল’ বলেই আবাহনী কোচের আক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT