চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত কলেজের অধিভুক্তির সিদ্ধান্ত পুনঃবিবেচনা করুন

শান্তা তাওহিদা by শান্তা তাওহিদা
12:48 অপরাহ্ন 22, জুলাই 2019
in মতামত
A A
ঢাবি-সাত কলেজ অধিভুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের অধিভুক্তি যে সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত-এই বিষয়টি কিন্তু পরিষ্কার। তবে, সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে, সেটি যদি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ইতিবাচক কিছু দিতে না পারে তাহলে সেই সিদ্ধান্ত বদল করা যাবে না-তা আমরা মানতে নারাজ। প্রসঙ্গত, উন্নত বিশ্বের কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকে-সেই উদাহরণ চলে আসে। কিন্তু উন্নত বিশ্বের শিক্ষা মডেল বাংলাদেশ কেন অন্য যে কোন দেশেই খাপেখাপ মিলে যাবে-তা আশা করা ভুল। একেক সমাজ, একেক দেশের রাজনৈতিক-আর্থ-সামাজিক অবকাঠামো একেক রকম। তাই একই মডেল একেক প্রতিবেশে একেক প্রভাব ফেলবে তাই স্বাভাবিক।
সরকারের সাত কলেজকে ঢাবির অধীনে নেয়ার সীদ্ধান্তকে আমরা ভুল বলছি না। এটিকে বরং একটি পাইলট প্রোগ্রাম বলা যেতে পারে, যেটি সফল হলে দেশের অন্যান্য সরকারি কলেজগুলোকে তাদের নিকটবর্তী বিশ্ববিদ্যালয়ে আনা যেতে পারত। দেশের সকল কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান সমতা ও তাদের শিক্ষার গুণগত মান উন্নয়নের মহান উদ্দেশ্য থেকেই নিশ্চয়ই সরকার সাত কলেজকে ঢাবির অধীনে আনার মাধ্যমে এর সুত্রপাত ঘটিয়েছিলেন। কিন্তু যখন শিক্ষার এই মডেল শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রভাব না ফেলে নেতিবাচক প্রভাব ফেলছে তখন মনে হয় ভাববার প্রয়োজন আছে।
নেতিবাচক শব্দটি লেখার কারণ হল, যখন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাত কলেজের শিক্ষার্থীরা উভয়েই শ্রেনিকক্ষ ছেড়ে নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামে তখন এই অবস্থা শিক্ষাঙ্গনের জন্য শিক্ষার্থীদের জন্য অবশ্যই ইতিবাচক কোন বার্তা বহন করে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও একে সরকারের আদেশ মেনে চলতে হয়। আর এটিই আমাদের সামাজিক বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে নিয়ে সরকারের মহান উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে ঢাবি সাত কলেজকে নিজেদের অধীনে নিয়েছে। কিন্তু সাত কলেজকে নতুন করে সাজাতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে যখন উল্টো ঢাবি ও সাত কলেজ উভয় পাশ থেকে একটি স্থিত অবস্থার সৃষ্টি হয়েছে তখন, আমাদের মনে হয় এবার একটি সমাধান ভাবা দরকার। কারণ সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাবির অধীনে এসে উল্টো সেশনজটের শিকার হল তখন তাদের ক্ষোভ আমাদের বুঝতে হবে। একইভাবে ঢাবির শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে তাদের নিজেদের শিক্ষার স্বার্থে আন্দোলনে নেমেছে সেই বিষয়গুলোকেও আমাদের অনুধাবন করতে হবে।


আমি আবারো বলতে চাই যে, অতীতে নেয়া সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না একথা কোথাও লেখা নেই। যখন ঢাবি ও সাত কলেজের উভয় পাশের শিক্ষার্থীদের দাবি এক হয়ে যায় তখন শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক করতে সাত কলেজের ঢাবির অধীনে রাখার সিদ্ধান্ত পুন:বিবেচনার দাবি রাখে। এই পুন:বিবেচনা যত বিলম্ব হবে শিক্ষা প্রতিষ্ঠান তথা আমাদের শিক্ষার্থীরা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি দেশের শিক্ষার্থীদের মাঝে দুটি পরস্পর বিরোধী যে সম্পর্কের সুত্রপাত ঘটেছে তারও আশু সমাধান দরকার। নতুবা দীর্ঘমেয়াদে সেই সম্পর্কের যে আরও অবনতি ঘটবে তা বলার অপেক্ষা রাখে না।
তাই সরকারের কাছে আকুল আবেদন, অতি দ্রুত আপনারা ঢাবির সাথে সাত কলেজের অধিভুক্তির সিদ্ধান্তকে পুন:বিবেচনা করুন। প্রয়োজনে আপনারা ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বসে তাদের দাবি দাওয়াগুলো শুনুন এবং এই বিষয়ের একটি সুন্দর সমাধান বের করুন।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অনুরোধ আপনারাও আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের ডাকুন তাদের দাবিগুলো শুনুন। তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সে অনুযায়ী সাত কলেজের অধিভুক্তি বহাল, বাতিল অথবা বিকল্প কোন পথ খুঁজে বের করুন যাতে কেবল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নয়, বরং এর পাশাপাশি সাত কলেজের শিক্ষার্থীদের জন্যও মঙ্গল হয়। এক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাঙ্গনের শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে ১৯৭৩ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ (৫) এর প্রয়োগ করা সম্ভব । যেখানে স্পষ্টতই উল্লেখ আছে যে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট চায় তাহলে কোন কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে পারবে এবং তা বাতিল করতে পারবে।
অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাস্থানীয় যারা আছেন তারা উভয় পাশের শিক্ষার্থীদের সুপারিশগুলো সরকারের কাছে পৌঁছে দিতে পারেন এবং বর্তমান পরিস্থিতিকে সমাধানের দিকে যাওয়ার পথনির্দেশ করতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ উভয় শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক সেই কামনা করছি ।

Tags: ঢাবি প্রশাসনসেশনজট
Previous Post

দেশে ফেরার পর প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে: কাদের

Next Post

আবার হিন্দি গানের মডেল মাহিম, সঙ্গে ‘মিস হিমাচল’ সুন্দরী 

Next Post

আবার হিন্দি গানের মডেল মাহিম, সঙ্গে ‘মিস হিমাচল’ সুন্দরী 

ঢাবি-সাত কলেজ অধিভুক্তি

আন্দোলনের দ্বিতীয় দিনেও ঢাবিতে শিক্ষার্থীদের তালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT