চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজু খাদেমের পক্ষে লিখলেন সুবর্ণা মুস্তাফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 31, ডিসেম্বর 2016
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেমের একটি ‘অশালীন’ মন্তব্য সম্বলিত ভিডিও নিয়ে তুমুল বিতর্কের প্রেক্ষিতে লিখেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্না মুস্তাফা। সাজু খাদেমকে নিপাট ভদ্রলোক এবং নারীদের প্রতি তার যথেষ্ট সম্মানবোধ রয়েছে বলেও লিখেন তিনি। তিনি অফ এয়ার থাকাকালীন এমন ভিডিও গোপনে প্রকাশের মতো সাইবার অপরাধের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। আর ভারতীয় চ্যানেলের জনপ্রিয় কমেডিয়ানরা যখন এমন ‘অশ্লীল ইঙ্গিতবহ’ কৌতুক করেন তখন নৈতিকতার প্রশ্ন না আসলেও অফ এয়ারের একটি ভিডিও নিয়ে কেন বিতর্ক?, প্রশ্ন তার।

আলোচিত ভিডিওটি কোন একটি আলোচনা অনুষ্ঠানের অফ এয়ার পর্যায় থেকে ধারণ করা।  যে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সাজু খাদেম। তার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়েকজন নারী। গোপনে ধারণকৃত ভিডিওটিতে সাজুর একটি কৌতুককে ঘিরে বিতর্কের সূত্রপাত।

সাজু খাদেমের অনুমতি না নিয়ে এমন ভিডিও রেকর্ড এবং আপলোড করা হয়েছে উল্লেখ করে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেন, এজন্য ‘ঈর্ষাকাতর নির্বোধরা’ তাকে নিয়ে আজেবাজে লিখছে। সাজু আমার দেখা চমৎকার মানুষদের একজন। তার পরিচিত সবাই এমন সাক্ষ্য দিবে। নারীদের প্রতি তার যথেষ্ট সম্মানবোধ রয়েছে।

তাই এমন একটা কৌতুককে কেন শুধু শুধু ইস্যু করা হচ্ছে প্রশ্ন করে তিনি লিখেন, মির, কপিল শর্মা এমনকি জিমি কার্নেলের ভিন্নার্থক কথার জন্য আমরা আনন্দিত হই কিন্তু যখন আমাদের নিজেরই একজন এমন একটা কৌতুক করে, তাও আবার অফ এয়ারে, সেখানে নৈতিকতার প্রশ্ন আসে কেন?

তাই সাজু খাদেমকে নিয়ে বিতর্ককারীদের আসল অপরাধের প্রতি দৃষ্টি দিতে বলেন তিনি। গোপনে কোন কিছু পোস্ট করা সাইবার ক্রাইমের আওতায় পরে এবং তা কারাভোগের মতো দণ্ডযোগ্য অপরাধ বলে স্মরণ করিয়ে দেন তিনি।

এমন অনৈতিক, অপেশাদারী এবং অবৈধ কাজের জন্য টেলিভিশন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তার এই ফেসবুক পোস্ট সকলকে শেয়ার করারও আহ্বান জানান এই তারকা অভিনেত্রী।

Tags: সাজু খাদেমসুবর্ণা মুস্তাফা
Previous Post

ফল-ফসল-উৎপাদন ও বাণিজ্যের ভালো এক বছর

Next Post

দারিদ্র বিমোচনে পূর্ণতা দেবে সুশিক্ষা: প্রধানমন্ত্রী

Next Post

দারিদ্র বিমোচনে পূর্ণতা দেবে সুশিক্ষা: প্রধানমন্ত্রী

থার্টি ফার্স্ট নাইটে জঙ্গিদের অপতৎপরতা ঠেকাতে সতর্ক পুলিশ-গোয়েন্দারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT