চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা কমানোর আইনি ভিত্তি ও আমৃত্যু কারাদণ্ডের যুক্তি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
6:42 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in - সেমি লিড, আদালত
A A
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী হামলার স্থান পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যা মামলায় সাত আসামীর সাজা কমানোর আইনি ভিত্তি ও আমৃত্যু কারাদণ্ডের যুক্তি মিলেছে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে।

আলোচিত এই রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, ‘এই মামলায় দেশী-বিদেশী ২০ জন নাগরিকসহ ২ জন পুলিশ কর্মকর্তাকে যে নিষ্ঠুর ও নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাতে বহিবিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া নিষ্ঠুর হত্যাকান্ডটি জন সাধারনের মনে চরম আতঙ্ক সৃষ্টিসহ জননিরাপত্তা মারাত্নকভাবে বিঘ্নিত করেছে। এমতাবস্থায় আতাউর মৃধা বনাম রাষ্ট্র মামলার নজিরের পর্যবেক্ষণের মর্মানুসারে আসামীদের আমৃত্য কারাদণ্ডে দণ্ডিত করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে।’

সন্ত্রাস বিরোধী আইনের ৬ (১) (ক) (অ) ধারা অনুযায়ী ‘হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ’ করার অভিযোগে একই আইনের ৬ এর (২) (অ) ধারা অনুযায়ী ৭ আসামীকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

তবে হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামীর ক্ষেত্রে ‘হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ’ -এ সরাসরি জড়িত না থাকার বিষয়ে পর্যবেক্ষণ দিয়ে আসামীদের ক্ষেত্রে ‘ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত’ করার দায় নিরূপণ করেন। এতে করে বিচারিক আদালতের দেয়া সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের অপরাধের ধারা থেকে যাবজ্জীবনের ধারায় সাজার রায় দেন হাইকোর্ট।

তাই সন্ত্রাস বিরোধী আইনের ৬ (১)(ক)(আ) ধারা অনুযায়ী অপরাধ বিবেচনা করে হত্যার ঘটনায় ‘ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত’ করার দায়ে আইনের ৬ (২)(ক)(আ) ধারা অনুযায়ী ৭ আসামীকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। তবে সুপ্রিম কোর্টের দেয়া আতাউর রহমান মৃধা বনাম রাষ্ট্র মামলার সিদ্ধান্তের আলোকে ৭ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাদণ্ড বলে সুনির্দিষ্ট করে রায় দেন হাইকোর্ট।

সাড়ে সাত বছর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যা মামলায় সাত আসামীকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সোমবার আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামীদের আপিল খারিজ করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আর আসামী পক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম ও আইনজীবী মো: আমিমুল এহসান জুবায়ের।

২০১৬ সালের ১ জুলাই রাত ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের পাশে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে।

সেই রাতে সেখানে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা রবিউল করিম ও সালাউদ্দিন খান নিহত হন। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩১ সদস্য ও র‌্যাব-১ এর তৎকালীন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ ৪১ জন আহত হন। পরদিন ২ জুলাই ভোরে সেনা কমান্ডোদের পরিচালিত ‘থান্ডারবোল্ট’ নামের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

এরপর পুলিশ সেখান থেকে ১৮ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন রেস্তোরাঁকর্মী। আর কমান্ডো অভিযানের আগে ও পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

দেশের মানুষকে হতবাক করে দেয়া সেই হামলার তিন দিন পর গুলশান থানার এসআই রিপন কুমার দাস সন্ত্রাস দমন আইনে গুলশান থানায় মামলা করেন। এরপর ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির দুই বছর তদন্ত করে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচার শেষে ২০২০ সালের ২৭ নভেম্বর এই মামলায় ৭ আসামীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। বিচারিক আদালতের ওই রায়ে ফাঁসির দণ্ড দেয়া হয় জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপনকে।পরবর্তীতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্টে।

Tags: হলি আর্টিজানহাইকোর্ট
Previous Post

বিএনপি এখন রাজনৈতিক দল না, সন্ত্রাসীদের দল: হাছান মাহমুদ

Next Post

১০ বছর অ্যাপলে কাজ করে লোগো খচিত ফলক পেলেন কর্মী

Next Post
অ্যাপলের ১০ বছর পূর্তির স্মারক ফলক ও লোগো খচিত প্যাকেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর অ্যাপলে কাজ করে লোগো খচিত ফলক পেলেন কর্মী

উপদেষ্টার কারাগার আদেশের জন্য প্রেস ব্রিফিংয়ে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের কথিত উপদেষ্টাকে কারাগারে পাঠানোর আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT