চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজানো নাটকে উপনির্বাচন স্থগিত: শাফিন আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in রাজনীতি
A A

ভোটার তালিকা হালনাগাদ না করা এবং নব গঠিত ১৮টি ওয়ার্ড সমূহের কাউন্সিলরদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে আইনে পরিষ্কার উল্লেখ না করার অভিযোগ এনে নির্বাচনের তফসিল ঘোষণাকে ‘এক প্রকার বিস্ময়’ বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর হয়ে উত্তরের মেয়র পদে লড়তে চাওয়া শাফিন আহমেদ। তবু এই নির্বাচনে অংশ নিতে কেন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তার জবাব নিজেই দিয়েছেন।

তিনি বলেছেন: এরপরও সরকার এবং নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রেখে গত ১১ জানুয়ারি মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করি এবং আজ বুধবার জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করি।

বুধবার হাইকোর্টের দেয়া উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ৩ মাসের জন্য স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাফিন আহমেদ। তার অভিযোগ,সাজানো নাটকের মাধ্যমে উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।

সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে মাইলস ব্যান্ড থেকে তারকাখ্যাতির পর সম্প্রতি রাজনীতি শুরু করা শাফিন বলেন: নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি প্রদানের মাধ্যমে সরকার দলীয় প্রার্থীর বিধি বহির্ভুত আগাম প্রচারণার বিষয়টি তুলে ধরেছিলাম। আওয়ামী লীগের প্রার্থী তার আগাম প্রচারণায় বারবার বলেছিলেন তিনি তার গ্রহণযোগ্যতা যাচাই করছেন। এজন্য আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান সরকারের গণতন্ত্র হরণ, অব্যাহত গুমের ঘটনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দূর্নীতি এবং সরকার দলীয় সাংসদের বিভিন্ন অপকর্মের ঘটনায় সচেতন ঢাকাবাসী সরকার দলীয় মেয়র প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানতে পেরেই সাজানো নাটকের মাধ্যমে এই উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।

সম্প্রতি বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এবং এইচ এম এরশাদের সাবেক মুখপাত্র ববি হাজ্জাজ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। গত ৩০ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে দলটি। গত ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের পাশে বসিয়ে শাফিন আহমেদকে উত্তরের মেয়র পদে উপনির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়।

প্রথমবারের মত উত্তরের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে চাওয়া শাফিনের আপাতত কিছু করার নেই। কারণ নির্বাচনের তফসিল তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেন। রুলে নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে পৃথক দুটি রিট করেন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।

গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয় আগামী ২৬ ফেব্রুয়ারি। নির্বাচনী তফসিল অনুসারে, নির্বাচনে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৮ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। আর প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত তা প্রত্যাহারের জন্য দিন নির্ধারিত ছিল।

Tags: এনডিএমনির্বাচননির্বাচন স্থগিতশাফিন আহমেদসিটি করপোরেশন নির্বাচন
Previous Post

বগুড়ায় জমি বিরোধের জেরে গ্যারেজ মালিক খুন

Next Post

দেশের উন্নয়নে বেসরকারি বিনিয়োগ খাত কতোটা গুরুত্বপূর্ণ?

Next Post

দেশের উন্নয়নে বেসরকারি বিনিয়োগ খাত কতোটা গুরুত্বপূর্ণ?

নুরুল ইসলাম নাহিদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইনের আওতায় আসছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT