চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাচ্চুর ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’র অতিথি ডা. এনাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 01, মার্চ 2020
in বিনোদন
A A

এনামুর রহমান ওরফে ডা. এনাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু তার শৈশব ছিল রঙিন, কৈশোরে ছিল দস্যিপনা, তারুণ্যে ছিল প্রেম রোমান্টিকতা, যৌবনে ছিল অ্যাডভেঞ্চার!

‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’ নামক অনুষ্ঠানে ডা. এনামের কাছ থেকে গল্পের মাধ্যমে এসব বিষয় জানার চেষ্টা করেছেন শহীদুল আলম সাচ্চু। যে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায় রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে। এ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, শৈশবে অস্ত্রের ব্যবসা করতেন! যেটি ছিল খেলনা অস্ত্র! এছাড়া নিজের অনেক অজানা কথা ব্যক্ত করেছেন।

শহীদুল আলম সাচ্চু বলেন, সবার মতো রাজনীতিবিদদের একটা অন্য রকম অতীত রয়েছে। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই আমরা নতুন এই অনুষ্ঠানটি শুরু করেছি। পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রভাবশালী মন্ত্রী, রাজনীতিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছে। আলাপ করেছেন রাজনীতির বাইরে ব্যক্তিজীবনের নানাদিক।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার কোনো ধারাবাহিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাতে চলেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। বিনোদন সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করার টুকটাক অভিজ্ঞতা থাকলেও রাজনীতিবিদদের নিয়ে এমন ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই অভিনেতা।

তিনি বলেন, যতটুকু সময় অনুষ্ঠানটি চলবে সেখানে কোনো রাজনীতি নিয়ে আলাপ হবে না। এটাই রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠানটির বিশেষত্ব। টিভিতে প্রচারের পরেই অনুষ্ঠানটি পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবে।

‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রধান নির্বাহী প্রযোজক হিসেবে আছেন আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনীম, সেহাঙ্গল বিপ্লব।

Tags: লিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
Previous Post

৩০ কোটিতে সালমান!

Next Post

সৃজিত-মিথিলার বিয়ের সংবর্ধনায় তারার মেলা

Next Post

সৃজিত-মিথিলার বিয়ের সংবর্ধনায় তারার মেলা

লিটনের সেঞ্চুরিতে ঘুরছে রানের চাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT