চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি হত্যা: ৯ বছর পরও বিচার নিয়ে সংশয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Sagor Runi murder

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ৯ বছর আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হন।

পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পর তানভীর রহমানসহ মোট আটজনকে আটক করা হয়।

কিন্তু আজ পর্যন্তও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি মামলাটির তদন্তের দায়িত্বে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই মধ্যে প্রতিবেদন জমার দিতে ৭৮ বার সময় নিয়েছে সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে তাই আদৌ বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সাংবাদিক দম্পতির পরিবার।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর প্রথমে মামলাটির তদন্তভার গ্রহণ করেন শেরেবাংলা নগর থানা। এরপর ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি তদন্তের দায়িত্ব নেয় ডিবি উত্তর। উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছেন র‌্যাবের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

সবশেষ গত ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় পরবর্তী তদন্ত প্রতিবেদনের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন আদালত।

Tags: সাগর-রুনিসাগর-রুনি হত্যাসাংবাদিক দম্পতি
Previous Post

সেমির প্রথম লেগে হেরে বসল বার্সা

Next Post

লক্ষ্মীপুরে ‘বিয়ের প্রলোভনে’ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

Next Post
একজন নারী মুখ ঢেকে হাত দিয়ে রক্ষা করছেন, বজ্রপাতের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে ‘বিয়ের প্রলোভনে’ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

কৃষকদের সমর্থনে সোনাক্ষীর মুখে কবিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT