চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি হত্যা: ১০ বছর পর রুল শুনানির জন্য উঠছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 04, এপ্রিল 2022
in - সেমি লিড, আদালত
A A
সাগর-রুনি হত্যা মামলার রুল শুনানির জন্য আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে ১০ বছর আগে জারি করা রুল অবশেষে হাইকোর্টে শুনানির জন্য উঠছে।

সোমবার এ সংক্রান্ত রিট আবেদনটি কার্যতালিকা আসলে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলটি শুনানির জন্য (ফিক্সড) নির্ধারণ করেছেন।

এখন রুলটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানান রিট আবেদেনেরে পক্ষের আইনজীবী মনজিল মোরেসদ।

ঘটনার পূর্বাপর
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন করা হন।

ওই ঘটনা জড়িতদের আইনের আওতায় আনতে পরবর্তীতে হাইকোর্টে জনস্বার্থে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে সে রিটের শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। সেমসয় আদালত আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, কে এম সাইফুদ্দিন, নুরুল ইসলাম সুজন এমপি, শ ম রেজাউল করিম, মো. আজহার উল্লাহ ভূঁইয়া, ড. মো. শাহজাহান ও শেখ আখতার উল ইসলামের বক্তব্য শোনেন।

এছাড়াও সাংবাদিকদের থেকে ল’ রিপোর্টার্স ফোরামের তৎকালীন সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সালেহউদ্দিন, কালের কণ্ঠের তৎকালীন জ্যেষ্ঠ প্রতিবেদক এম. বদি-উজ-জামান, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না ও আরটিভি জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা আক্তারের বক্তব্যও শুনেন উচ্চ আদালত।

একপর্যায়ে হাইকোর্ট সাগর-রুনি হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন। ১০ বছর পর অবশেষে সে রুল হাইকোর্টে শুনানির জন্য উঠছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানা পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এরপর আদালত র‍্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব। তবে এরই মধ্যে সাগর–রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮৭ বারের মতো পিছিয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আগামী ২৬ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

Tags: সাগর-রুনিহাইকোর্ট
Previous Post

সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪

Next Post

‘জীবন থেমে থাকে না, শো মাস্ট গো অন’

Next Post
বাংলাদেশের একজন নারী শিল্পী গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জীবন থেমে থাকে না, শো মাস্ট গো অন’

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরকে হাউসে রণবীর-আলিয়ার বিয়ে, চাচা জানেন না কিছুই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT