চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2022
in বাংলাদেশ
A A
সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য, মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে স্মারকলিপি দিয়েছে ডিআরইউ।

রোববার দুপুরে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ এবং কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপিস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে এ মামলার তদন্ত দ্রুততার সাথে সম্পন্ন করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্তে ‘যথেষ্ট দেরি হয়েছে’ স্বীকার করে মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে, ‘সরকার বসে নেই, কাজ চলছে।’

সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে; যার প্রথম দিন ছিল মোমবাতি প্রজ্বলন।

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও আলোর মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ চত্বরে গত বৃহস্পতিবার রাতে মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে সাগর সারওয়ার ও মেহেরুন রুনি দম্পতির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ এবং রুনির ভাই নওশের রোমান উপস্থিত ছিলেন।

এরপর শুক্রবার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেবে ডিআরইউ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে নৃশংসভাবে নিজ বাসায় হত্যা করা হয়।

Tags: ডিআরইউসাগর-রুনী হত্যা
Previous Post

৫ ভাইকে চাপা দেয়া পিকআপ চালক ৩ দিনের রিমান্ডে

Next Post

পুকুরে ডুবে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

Next Post
পুকুরে ডুবে শিশুর মৃতদেহ উদ্ধার, উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে ডুবে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট, সিলেটের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ ফেব্রুয়ারি খুলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সব হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT