চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-সোহানের জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 17, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির কোড অব কনডাক্ট ভাঙায় সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিধাস ট্রফির ফাইনালে ওঠা ম্যাচের শেষ মুহূর্তে মাঠে-বাইরে উত্তজনা ছড়িয়ে পড়ে। তার জেরেই এল জরিমানার খড়গ।

অধিনায়ক সাকিব ও ম্যাচে অতিরিক্তি খেলোয়াড় সোহানের ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে জরিমানার কথা জানিয়েছে আইসিসি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ক্রিকেটের অভিভাব সংস্থাটি।

আইসিসি জানিয়েছে জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সাকিব-সোহানের নামের পাশে। কারণ তারা লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন। ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ডিমেরিট যোগ হওয়ার নিয়ম চালুর পর থেকে প্রথমবার এটি জুটল এই দুই টাইগার ক্রিকেটারের।

ঘটনা বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে। ইসুরু উদানা পরপর দুই বলে বাউন্স দেয়ার পরও নো বল না ডাকায় ক্ষেপে যান মাহমুদউল্লাহ। এসময় মাঠ আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান তিনি। একই সময়ে শ্রীলঙ্কার ফিল্ডারদের সঙ্গেও তর্কে জড়ান সাইডলাইনে থাকা বাংলাদেশের খেলোয়াড়রা। সাকিব অতিরিক্ত আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন, এক পর্যায়ে উত্তেজিত হয়ে ম্যাচ ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিতও দেন মাঠে থাকা রিয়াদকে।

উত্তেজনা যখন চরমে, আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদের সময় পানির বোতল নিয়ে মাঠে যান সোহান। একাদশের বাইরে থাকা টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাঠে ঢুকে দ্বন্দ্বে জড়ান লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে। উত্তেজিত লঙ্কান ফিল্ডার কুশল মেন্ডিসের সঙ্গে তর্কাতর্কি করেন। আঙুল উঁচিয়ে কথা বলেন থিসারা পেরেরার সঙ্গে। এমনকি হাতাহাতির পর্যায়েও চলে যান সোহান। পরে সতীর্থ খেলোয়াড়রা এসে তাকে নিবৃত করেন। যদিও মেন্ডিসই প্রথম কটুশব্দ ছুড়েছিলেন সোহানের দিকে। পরে থিসারা এসে তার সঙ্গে যোগ দেন।

কোড অব কনডাক্টের আর্টিকেল ২.১.১ লঙ্ঘনে জরিমানা হয়েছে সাকিবের। তার আচরণ খেলাটির চেতনার বিরোধী বলে গণ্য হয়েছে ম্যাচ রেফারির কাছে। আর সোহান আর্টিকেল ২.১.২ ভেঙে জরিমানা গুনছেন। তিনি প্রতিপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে অভিযুক্ত।

শনিবার সকালে সাকিব ও সোহানকে জরিমানা শুনিয়ে দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দুজনেই অভিযোগ মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

Tags: নিধাস ট্রফিলিড স্পোর্টসসাকিব-সোহান
Previous Post

বাংলাদেশ দল পাচ্ছে কোটি টাকা

Next Post

অভিনেতা সিয়াম হতে পারতেন এসেক্সের ক্রিকেটার!

Next Post

অভিনেতা সিয়াম হতে পারতেন এসেক্সের ক্রিকেটার!

সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT