চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-সোহান-বিজয়ের জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে সাকিবের প্রবেশের সময় আতশবাজি ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, দলটির ওপেনার এনামুল হক বিজয় ও তাদের প্রতিপক্ষ দল রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে বিসিবি। একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিন খেলোয়াড়।

মঙ্গলবার মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে রংপুরের করা ১৫৮ রানের জবাব দিতে নামেন বরিশালের দুই ওপেনার চতুরঙ্গা ডি সিলভা ও এনামুল হক বিজয়। চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে, রংপুরের বোলার রাকিবুল হাসান বোলিং প্রান্তে। কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুর অধিনায়ক নুরুল বোলার বদলে আনেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে। বাধে বিপত্তি।

পরিবর্তন দেখে অন্য প্রান্তে থাকা বরিশালের আরেক ওপেনার বিজয় স্ট্রাইকে আসেন। তখন রংপুর আরও একবার বোলার পাল্টে ফেলে। ডানহাতি এনামুলের বিপক্ষে বাঁহাতি স্পিনার রাকিবুল বোলিং দিতে চাচ্ছিলেন নুরুল।

নিয়ম অনুযায়ী আগে বোলিং প্রান্তে বোলার বল হাতে নেবেন, তারপরই ব্যাটসম্যানরা ঠিক করবেন কে স্ট্রাইকে থাকবেন কে নন-স্ট্রাইকে থাকবেন। তাই সোহান বোলার পরিবর্তন করলে বরিশাল ওপেনাররা স্ট্রাইক বদলাতে চান। কিন্তু সেটি আম্পায়ারদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হওয়াতে প্রতিবাদী হয়ে ওঠেন বরিশাল অধিনায়ক সাকিব। ডাগআউট থেকে মাঠে গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেন।

বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এক বিবৃতিতে জানান, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এ ক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতেই মাঠে প্রবেশ করেন তিনি।’

এডিআরএস থেকে আসা টিভি আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে অসন্তুষ্টি প্রকাশ করেন বিজয়। এ কারণে জরিমানা হয় এ ওপেনারের।

 

Tags: জরিমানাবিপিএল-২০২৩লিড স্পোর্টস
Previous Post

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে ৬ বাসে আগুন

Next Post

মাশরাফীর সিলেটকে থামাতে পারছে না কেউ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর সিলেটকে থামাতে পারছে না কেউ

বিএনপি নেতাকর্মীদের গণ অবস্থান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দফা দাবিতে সারাদেশে বিএনপির গণ অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT