চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-রিয়াদের ‘শেষ’ বিশ্বকাপে যে উপহার দিতে চান শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 15, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ পেরিয়ে গেলেও দুজনের পারফরম্যান্স এখনো বেশ উজ্জ্বল। দুবছর পর আরেকটি বিশ্বকাপে তাদের নাও দেখা যেতে পারে। সম্ভাবনা রয়েছে ক্যারিয়ারের ইতি টানারও।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর অবসরের ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব। যদি তেমন হয়, তাহলে এটিই তো শেষ বিশ্বকাপ!

অভিজ্ঞ দুই ক্রিকেটারের শেষটা রাঙাতে তরুণদের প্রতিনিধি নাজমুল হোসেন শান্ত ভালো পারফরম্যান্স উপহার দিতে চান। বাংলাদেশ সাফল্য পেলেই ভালো স্মৃতি নিয়ে শেষ করতে পারবেন তারা।

বিশ্বকাপ মিশনে বুধবার দিবাগত রাতে ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে অধিনায়ক সংবাদ সম্মেলনে সাকিব-রিয়াদ প্রসঙ্গে বললেন, ‘জানি না, এটা তাদের শেষ বিশ্বকাপ কিনা, এটা ধারণা। তবে আমি কিছুই জানি না। আমরা তরুণ খেলোয়াড় যারা আছি, তারা অবশ্যই চাইবো যে উনারা এত লম্বা সময় ধরে খেলেছেন, তাদেরকে ভালো মেমোরিজ দেয়ার। ভালো একটা বিশ্বকাপ শেষ করে হয়ত তাদেরকে উপহার দিলাম। অবশ্যই এটা ইয়াং খেলোয়াড়দের দায়িত্ব এবং সবার মধ্যে অবশ্যই সে চেষ্টা থাকবে।’

অভিজ্ঞ দুই তারকার থেকে বিশ্বকাপের মঞ্চে শেখার অনেক জায়গাও দেখছেন শান্ত, ‘সাকিব ভাই, রিয়াদ ভাই, তাদের কাছে বাড়তি কিছু চাই না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, যার যেই রোল আছে, সেটি যদি করতে পারে, দল অবশ্যই উপকৃত হবে। যেই জিনিসটা চাইবো, ওনাদের যে অভিজ্ঞতা আছে ওটা যদি প্রত্যেকটা খেলোয়াড়ের মাঝে ছড়িয়ে দেন, তাহলে ছোট ছোট যে জায়গাগুলোতে আমাদের উন্নতির দরকার আছে, তাহলে আমার ভালো অবস্থানে থাকব।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মাহমুদউল্লাহলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

দুদকের মামলায় সাবেক এমপি পোটনসহ ৫ জন কারাগারে

Next Post

রোহিঙ্গা ক্যাম্প এলাকার বনাঞ্চল হারিয়ে যাওয়ার শঙ্কা

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের বনাঞ্চল, গাছে ঘেরা পাহাড়ি এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প এলাকার বনাঞ্চল হারিয়ে যাওয়ার শঙ্কা

ট্রাইটেক ও হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের সঙ্গে ট্রাইটেক-এর চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT