চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মুশফিক প্রদর্শনীর পরও টাইগারদের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 22, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে জয় পেয়েছে নিউজিল্যান্ড একাদশ। সাত উইকেট হারিয়ে ২৪৭ রান করে স্বাগতিকরা। ব্যাটিংয়ে সৌম্য সরকারের ৪০ এবং মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস টাইগারদের লড়াইয়ের পুঁজি এনে দেয়। আর বোলিংয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন ইনজুরি কাটিয়ে ফিরে আসা বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

বোলিং-ব্যটিংয়ে সাকিব-মুশফিকদের উজ্জ্বল পারফরম্যান্সই প্রমাণ করে নিউজিল্যান্ডের কন্ডিশনেও ভালোই মানিয়ে নিয়েছেন তারা। মুস্তাফিজুর রহমান ২ টি ও সাকিব আল হাসান ৩ উইকেট লাভ করেন। বোলিংয়ে অসাধারণ নৈপুণ্য উপহার দেয়ার আগে ব্যাটিংয়েও ২৩ রানের ছোট কার্যকরী ইনিংস খেলেন সাকিব।

নিউজিল্যান্ড একাদশের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন বেন হর্ন। এছাড়াও বেন স্মিথ ৫০ এবং ভারাত পপলি ৪৫ রান করেন।

শুরুতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে টাইগাররা।

বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। সাত ওভার কমে ৪৩ ওভারে ম্যাচ নেমে আসে। ডিএল মেথডেও একই লক্ষ্য স্থির হয় কিউইদের সামনে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহিম। ৪৩ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে এবং সৌম্য সরকার করেন ৪০ রান।

ইনজুরি কাটিয়ে এ ম্যাচের সেরা একাদশে ফিরেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান।

Previous Post

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

Next Post

নারায়ণগঞ্জে কিছু ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা

Next Post

নারায়ণগঞ্জে কিছু ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা

মাহবুবুল হক শাকিলের জন্যে এলিজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT