চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ফিরতে পারবেন? বোর্ড সভাপতি হলে যা করতেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব ও তামিমের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি সাকিব আল হাসান রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না, জাতীয় দলে ডাক পাচ্ছেন না। এবিষয়ে এক পডকাস্ট আলোচনায় কথা বলেছেন তার সাবেক সতীর্থ তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবকে নিয়ে তামিম বলেছেন, অবশ্যই দেশে ফিরে মামলা মোকাবেলা করলে খেলতে পারবেন।

তামিম বলেছেন, ‘সাকিব একজন সক্রিয় খেলোয়াড়, সে খেলার মধ্যে আছে। সে বাংলাদেশের একজন খেলোয়াড়। যদি সে বাংলাদেশে উপস্থিত থাকে, অনুশীলন করে, বাংলাদেশের জন্য খেলে, যদি নির্বাচকরা মনে করে সে এখনও খেলার জন্য উপযুক্ত, যেটা আমি মনে করি সে খেলার জন্য উপযুক্ত, তাকে জাতীয় দলে নির্বাচন করা উচিত।’

‘সাকিবকে দেশে ফিরিয়ে আনা আমার হাতে নেই, এটা আইনের হাতে রয়েছে। যদি সে সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো লড়বে, মুক্ত হয়ে ফিরে আসে, অনুশীলন করে, ঠিক আছে। সে বাংলাদেশের একজন খেলোয়াড়। সে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় না, পর্তুগালের নয়, সে বাংলাদেশের খেলোয়াড়। আমি দেখেছি বাংলাদেশের আগের দুজন বোর্ড সভাপতি তার বিষয়ে প্রশ্ন করায় বেশ বিব্রত হয়েছেন। আমি জানি না, কেন তারা সত্যিটা বলেন না, তারা কেন সত্যিটা বলতে পারেন না। কোর্টের মামলায় লড়াটা বিসিবির হাতে নেই, এটা তাদের হাতে নেই, কথাটা বললেই হয়।’

সাকিবের ব্যাপারে তামিম আরও বলেন, ‘সাকিব যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সে বাংলাদেশের হয়ে খেলবে, প্রথমেই তাকে যা করতে হবে সেটা হল বাংলাদেশে ফিরে আসতে হবে। বিষয়গুলোর সমাধান করতে হবে। অনুশীলন করে নির্বাচনের জন্য বিবেচনায় আসতে হবে এবং সে বাংলাদেশে খেলার জন্য যথেষ্ট উপযুক্ত। এটাই সবচেয়ে সত্যি এবং বোধসম্পন্ন উত্তর, আমি কিছু লুকাচ্ছি না। অন্য দুই বোর্ড সভাপতিরও একই উত্তর দেয়া উচিত ছিল।’

‘ধরেন, আমি বিসিবির সভাপতি হলাম, আমার কি ওই ক্ষমতা হবে যে তার বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করার? আমি আইন প্রণয়নকারী নই। বিষয়টি এমন হবে, আমি বিসিবির সভাপতি এবং সেটা আমার হাতে নেই। আমি মনে করি তার একজন আইনজীবী নেয়া প্রয়োজন, এটাকে মোকাবেলা করা, ফিরে আসা, নির্বাচনের জন্য উপযুক্ত হওয়া। আমি মনে করি এটাই যথেষ্ট। কিন্তু যদি সে সমাধান না করে, এটা আমার হাতে না, এটা তার দেশ, তার ক্যারিয়ার, এটা নিয়ে তারই ভাবা উচিত।’

Tags: তামিমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্তরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: প্রেস সচিব

Next Post

কন্যার বাবা হলেন মিরাজ

Next Post
একটি পরিবারের নদীর পাড়ে হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যার বাবা হলেন মিরাজ

ডাকাতি গ্রুপের সদস্যরা পুলিশের ভুয়া আইডি কার্ড দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ভুয়া ‘আইডি কার্ড’ বানিয়ে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীরা টার্গেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT