চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিম হতে লড়বে ১১ হাজার খুদে ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 12, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুরু হয়েছে দেশিয় ক্রিকেটযজ্ঞের সবচেয়ে বড় আসর জাতীয় স্কুল ক্রিকেটের নতুন মৌসুমের খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে অংশ নিচ্ছে ৫৫৬টি স্কুলের ১১ হাজার ১২০ জন খুদে ক্রিকেটার।

শনিবার মিরপুরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডক্টর আনোয়ার ইকবাল ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ই এ এম কায়সার।

বৃহস্পতিবার ফরিদপুরে পর্দা উঠেছে জেলা পর্যায়ের খেলার। চলতি মাসেই দেশের বাকি ৬৩ জেলায়ও শুরু হবে ব্যাট-বলের লড়াই। সর্বোচ্চ ১৩০ স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে। চট্টগ্রামের ৯০, খুলনায় ৮৪, রংপুরে ৭২, রাজশাহীতে ৬৮, বরিশালে ৪৪, সিলেটে ৩৬ আর ঢাকা মেট্রো’তে অংশ নিচ্ছে ৩২টি স্কুল।

৬৪ জেলার সেরা স্কুলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগীয় সেরা ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ।

‘স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য গেলো তিন বছরে অনেকটাই ফিরে এসেছে। বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে এখন মাঠ মাতাচ্ছে স্কুল ক্রিকেট থেকে উঠে আসা ক্ষুদে ক্রিকেটাররা। বেশ সাফল্যের সঙ্গেই আমরা স্কুল ক্রিকেট নিয়ম করে মাঠে রাখতে পারছি। ভবিষ্যতে এসব ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবে ক্রিকেট বোর্ড।‌‌’ সংবাদ সম্মেলনে তানজিল চৌধুরী বললেন এভাবেই।

‘বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার সঙ্গে থাকতে পারা সবসময়ই বিশেষ কিছু। শুধু টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা না, ক্রিকেটের প্রসারেও আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি। স্কুল ক্রিকেটের মাসকট টিঙ্গাকে গেলো বছর ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে নিয়ে গেছি আমরা। এবার ঢাকা, চট্টগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে সিলেট। আমাদের একটাই উদ্দেশ্য, কোমলমতি শিশুরা ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠুক।’ পাশে থাকা কথা এভাবেই জানালেন রাহেল আহমেদ।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের আসরে দেশের বিভিন্ন ভেন্যুতে ৯৬৫টি ম্যাচ হবে। জেলা পর্যায়ে হবে ৯০১, বিভাগীয় পর্যায়ে ৫৭ ও জাতীয় চ্যাম্পিয়নশিপে হবে ৭ ম্যাচ।

স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। আর রানার্সআপ সরকারী জুবিলি হাই স্কুল, সুনামগঞ্জ।

Tags: লিড স্পোর্টস
Previous Post

মুদ্রার বিকল্প চকলেট

Next Post

‘ছবি এমন হওয়া উচিত, যে ছবি দেখার পরেও অনেকদিন ভাবাবে’

Next Post

'ছবি এমন হওয়া উচিত, যে ছবি দেখার পরেও অনেকদিন ভাবাবে'

গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের সংসদে আসা উচিত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT