চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিম ফাইনাল হল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 পূর্বাহ্ন 18, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টেন ক্রিকেট লিগের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের কেরালা কিংস। এরপর থেকেই বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা ছিল সাকিব-তামিম ফাইনাল দেখার। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে তামিম ইকবালের দল পাখতুনস হেরে যাওয়ায় সেই রোমাঞ্চ অধরাই থাকল।

দ্বিতীয় সেমিতে পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে পাখতুনস। ১৭ রান করে আউট হয়েছেন টাইগার ওপেনার।

তামিমকে নিয়ে শুরুটা দুর্দান্তই করেছিলেন আহমেদ শেহজাদ। ৮ বলে ২ চার ও এক ছক্কার পর বোপারাকে কাট করতে যেয়ে আউট হন তামিম। শেহজাদ ঝড় তুলে ২৯ বলে ৫৮ রানে ফিরেছেন। ৬ চার ও ৪ ছক্কার ইনিংস তার। পরে শহীদ আফ্রিদি ৫ ছক্কা ও এক চারে ১৭ বলে ৪১ রানে ফিরলে চ্যালেঞ্জিং সংগ্রহই পায় দলটি।

জবাবে ফাইনালের টিকিট পাওয়া পাঞ্জাবিরা ৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে। উমর আকমল ২ ছক্কা ও এক চারে ৫ বলে ১৭ রানে ফেরার পর বাকি কাজটুকু সারেন শোয়েব মালিক ও লুক রঞ্চি।

শোয়েব ও রঞ্চি ঠিক ১০০ রানের জুটি গড়েছেন। শেষপর্যন্ত ৭ চার ও ৩ ছক্কায় ৩৪ বলে ৬০ করে রঞ্চি এবং ৬ চার ও ৩ ছক্কায় ১৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন মালিক।

এর আগে প্রথম সেমিতে মারাঠা অ্যারাবিয়নসকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিবের কেরালা কিংস। সাকিব এদিন কোন বল না খেলেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন। বল হাতেও নেই সাফল্য।

মারাঠা আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। ব্রাভো ১৯ বলে ২৭ করেন। ৮ বলে ১৮ করেন ইমাদ। ৭ বল থেকে ১৩ সামির।

কেরালার সোহেল তানভীর ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট এমরিত আর প্লাঙ্কেটের।

জবাব দিতে নেমে ৯.১ ওভারে জয় তুলে নেয় কেরালা। মরগান ৩২ বলে ৫৩ করে দলকে সহজ জয়ের দিকে এগিয়ে দেন। ১২ বলে ১৭ স্টার্লিংয়ের। ৫ বল থেকে ১৬ ওয়াল্টনের।

Tags: টি-টেন ক্রিকেটতামিমসাকিব
Previous Post

প্রথম শ্রেণিতে ভর্তি: লটারি না পরীক্ষা

Next Post

সাকিবের বিবর্ণ দিন, চ্যাম্পিয়ন কেরালাই

Next Post
ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান ব্যাটিং করছেন, উইকেটের কাছে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের বিবর্ণ দিন, চ্যাম্পিয়ন কেরালাই

বার্সেলোনা খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে, গোলরক্ষক ডাইভ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়ারেজ-পাউলিনহোয় বার্সার বড় জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT